শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ১০ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বায়ুদূষণের শীর্ষে ঢাকা, লাহোর ও মুম্বাই
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বায়ুদূষণের শীর্ষে ঢাকা, লাহোর ও মুম্বাই
১০৩৪ বার পঠিত
রবিবার, ১০ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বায়ুদূষণের শীর্ষে ঢাকা, লাহোর ও মুম্বাই

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ বাংলাদেশের ঢাকায় দুই দিন ধরে বায়ুর মান দ্রুত খারাপ হচ্ছিল। কিন্তু শীতের এই সময়ে সাধারণত তাপমাত্রা কমলে বায়ুর মান খারাপ হয়। এবার ঘটল উল্টো ঘটনা। তাপমাত্রা বেড়ে ও শীত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বায়ুর মানও খারাপ হতে শুরু করেছে। এক সপ্তাহ বিরতির পর আজ সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত ঢাকার বাতাস ছিল বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে দূষণের দিক থেকে শীর্ষে। দুপুরের পর থেকে ঢাকাকে পেছনে ফেলে লাহোর শীর্ষে চলে এসেছে।

আবহাওয়াবিদ ও বায়ু বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের লাহোর, বাংলাদেশের ঢাকা ও ভারতের মুম্বাই শহরের বায়ুর মান কাছাকাছি রকমের খারাপ হওয়া একই সূত্রে গাঁথা। ওই তিন শহরের ওপরেই এখন আরব সাগর থেকে আসা পশ্চিমা লঘুচাপ বা জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু প্রবাহিত হচ্ছে। ওই বায়ুর সঙ্গে আরব অঞ্চলের মরুভূমি থেকে বয়ে আসা ব্যাপক ধূলিকণাও আসছে। এসব ধূলিকণার মধ্যে বায়ুদূষণের উপাদান অতি সূক্ষ্ম বস্তুকণা পিএম–২.৫ ও পিএম-১০ রয়েছে। দক্ষিণ এশিয়ার যে শহরগুলোর ওপর দিয়ে আরব সাগর থেকে আসা বায়ু বয়ে যাচ্ছে, সেখানকার বায়ুর মান দ্রুত খারাপ হচ্ছে।

তবে এর সঙ্গে এসব অঞ্চলের নিজস্ব বায়ুদূষণের উৎসগুলো যোগ হয়েছে বলে মনে করছেন বায়ু বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ পুরো দক্ষিণ এশিয়া অঞ্চলে এখন চলছে শুষ্ক মৌসুম। ফলে এখানে নির্মাণকাজ ও মানুষের নানা তৎপরতা বেড়ে গেছে। ধুলা ও ধোঁয়া বেড়েছে। এটিও বায়ুদূষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আজ রোববার বেলা ১১ থেকে ১টা পর্যন্ত ঢাকাসহ দক্ষিণ এশিয়ার প্রধান শহরগুলোর বায়ুর মানের সূচক ২৫০ থেকে ৪৫০ পর্যন্ত উঠে যায়। ঢাকার বায়ুর মানের সূচক ৩৫০ থেকে ৪০০ পর্যন্ত ওঠে। এ ধরনের বায়ু কোথাও থাকলে বিশ্বের বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজ্যুয়াল একে দুর্যোগপূর্ণ আবহাওয়া বলে থাকে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বায়ুর মান বিশেষজ্ঞ অধ্যাপক আবদুস সালাম বলেন, ঢাকাসহ দক্ষিণ এশিয়াজুড়ে বায়ুর মানের অবনতির পেছনে প্রধানত আরব সাগর থেকে আসা বায়ু বড় ভূমিকা রাখছে। ওই বায়ুর সঙ্গে আসা জলীয় বাষ্পের মধ্যে ক্ষুদ্র বস্তুকণা পিএম-২.২৫ ও পিএম-১০ বেশি পরিমাণে চলে আসছে। আর এর সঙ্গে স্থানীয় উৎস থেকে ধুলা ও ধোঁয়া যোগ হয়ে বায়ুর মান দ্রুত খারাপ হয়েছে।

এয়ার ভিজ্যুয়ালের হিসেবে, আজ সন্ধ্যা ছয়টায় ওই প্রতিবেদন লেখার সময় বায়ুর মানের দিক থেকে ঢাকার অবস্থান ছিল তৃতীয়। শীর্ষে ছিল কিরগিজস্তানের শহর বিশকেক, দ্বিতীয় ছিল পাকিস্তানের লাহোর। ঢাকার পরে ছিল ভারতের দিল্লি, মুম্বাই, কলকাতা ও ইরানের তেহরান শহর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা বলছেন, পশ্চিমা লঘুচাপ বা আরব সাগরের বায়ুপ্রবাহটি আরও দু–এক দিন বাংলাদেশের ওপর থাকবে। ফলে এখানে বায়ুর মান অস্বাস্থ্যকর থেকে দুর্যোগপূর্ণ অবস্থায় থাকতে পারে। ফলে এই সময়টাতে ঘরের দরজা-জানালা পারলে বন্ধ রাখা, বাইরে বের হলে মাস্ক ব্যবহার করাসহ অন্যান্য সাবধানতা অবলম্বন করতে হবে।

তবে বায়ুর মানবিষয়ক গবেষক ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুজ্জামান মজুমদার এ ব্যাপারে বলেন, ‘আমরা গবেষণা করে দেখেছি বায়ুতে ধূলিকণা নিয়ন্ত্রণের জন্য যদি নির্মাণকাজের স্থান ও সড়কগুলো নিয়মিত পানি ছিটানো হয়, তাহলে বায়ুর মান ২০ শতাংশ ভালো হয়ে যায়। ফলে নির্মাণকাজের সময় যদি প্রতিষ্ঠানগুলো নিয়ম মানে ও সরকারি সংস্থাগুলো নিয়মিতভাবে রাস্তায় পানি ছিটায়, তাহলে বায়ুর মান অতটা খারাপ হবে না।

আবহাওয়া অধিদপ্তরের হিসেবে, আজ দেশের সবচেয়ে কম তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে—১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প