বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ- যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে- মার্কিন রাষ্ট্রদূত
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ- যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে- মার্কিন রাষ্ট্রদূত
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছি বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
আর্ল রবার্ট মিলার বলেন, রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে আমরা বাংলাদেশের পাশে আছি। বাংলাদেশ দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের বহন করে যাচ্ছে।
এ বিষয়ে আমরা সবাই মিলে একযোগে কাজ করবো।
বর্তমানে বাংলাদেশে ১১ লাখের বেশি রোহিঙ্গা আশ্রিত আছে।
তাদের কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ের ৩৪টি শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। এদের ফেরত নিতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার তিন বছরেও প্রত্যাবাসন শুরু হয়নি।
সর্বশেষ গত ১৯ জানুয়ারি মিয়ানমারের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকে বসে বাংলাদেশ। ওই বৈঠকের পর বছরের দ্বিতীয় প্রান্তিকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রত্যাশার কথা জানিয়েছিলেন বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুম বিন মোমেন।
সাক্ষাৎ শেষে স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, পোশাক রপ্তানিসহ বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে ইনভলভমেন্ট আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে মার্কিন জনগণ বিভিন্নভাবে সহায়তা করেছে এবং আমাদের পাশে ছিল। তারা আমাদের স্বীকৃতি দেওয়ার পর থেকে বিভিন্ন সময় পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে এবং পাশে ছিল।
তিনি বলেন, আমাদের সব সিটি করপোরেশন ইস্যুতে কাজ করতে চায় তারা। তাদের একটা প্রোগ্রাম আছে সিডিসি, সেটা নিয়ে আমাদের সঙ্গে কাজ করতে চায়। এ ব্যাপারে তাদের একটি আগ্রহের কথা প্রকাশ করেছেন। আমি অভিনন্দন জানাই।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এটা কোনো টাকার প্রকল্প নয়, একটা দর্শন বা মডেল নিয়ে কাজ করবে তারা। মূলকথা হল আমাদের এখানে একটা মডেল ডেভলপ করতে চাচ্ছে তারা। সিঙ্গাপুর ও ইউরোপের বিভিন্ন দেশসহ পৃথিবীর বিভিন্ন দেশে তাদের এ মডেলটা আছে।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 