শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » আল জাজিরা স্টেটমেন্ট সম্পূর্ণ অসৎ উদ্দেশে, আমার ভাইয়েরা অলরেডি অব্যাহতি প্রাপ্ত ছিল: সেনাপ্রধান
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » আল জাজিরা স্টেটমেন্ট সম্পূর্ণ অসৎ উদ্দেশে, আমার ভাইয়েরা অলরেডি অব্যাহতি প্রাপ্ত ছিল: সেনাপ্রধান
৮৭৫ বার পঠিত
মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আল জাজিরা স্টেটমেন্ট সম্পূর্ণ অসৎ উদ্দেশে, আমার ভাইয়েরা অলরেডি অব্যাহতি প্রাপ্ত ছিল: সেনাপ্রধান

---বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, সাক্ষাতের সময় তার ভাইদের সাজা ছিল না, তারা আগেই অব্যাহতি পেয়েছিল বলে দাবি করেছেন।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে আর্মি এভিয়েশনের বেসিক কোর্সের অ্যাওয়ার্ড সেরেমনি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন তিনি।

সেনাপ্রধান বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে মালয়েশিয়ায় যখন দেখা করেছি- তখন তার নামে কোনো মামলা ছিল না। যে একটা ষড়যন্ত্রমূলক মামলা ছিল সেটা থেকে অলরেডি অব্যাহতি প্রাপ্ত ছিল।

সে অব্যাহতি মার্চ মাসে হয়েছিল। আমি এপ্রিল মাসে গিয়েছিলাম।এখানে আল জাজিরা যে স্টেটমেন্ট দিয়েছিল সেটা সম্পূর্ণ অসৎ উদ্দেশে দিয়েছে। কারণ সেদিন আমার ভাইয়ের বিরুদ্ধে না কোনো সাজা ছিল, না তার বিরুদ্ধে কোনো মামলা ছিল।

তার আগেই তাদের বিরুদ্ধে যে মামলা ছিল সেটা থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছিল। ‘
প্রশ্নের জবাবে সাংবাদিকদের আজিজ আহমেদ বলেন, ‘আমি আপনাকে প্রশ্ন করি, আপনার বিরুদ্ধে মামলা আছে, সাজা আছে। কিন্তু আপনি যদি গতকাল সে সাজা যদি অব্যাহতি পেয়ে থাকেন, আপনার বিরুদ্ধে যদি আর কোনো মামলা রানিং না থাকে আপনাকে কি ফিউজিটিভ (পলাতক) বলা যাবে আজকে। আপনাকে কি বলা যাবে আপনি সাজাপ্রাপ্ত। কারণ যখন আপনি অব্যাহতি পেয়ে যান কোন একটা চার্জ থেকে, তার পরের দিন থেকে আপনি যেকোনো মুক্ত একটা নাগরিকের মতো। ‘

‘আমার ভাইদের সম্পর্কে যে অপপ্রচারগুলো এসেছে সেটার স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। এবং খুব শিগ্রই আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সংবাদ সম্মেলন করে সব কিছু জানানো হবে। ‘

সেনাপ্রধান বলেন, ‘এতটুকুই আমি আপনাদের বলতে পারি- আমি সেনা প্রধান হিসেবে সেনা বাহিনীর ভাবমূর্তি, আমার অবস্থান, আমার দায়িত্ব সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। কি করলে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে, কী করলে সেনাবাহিনীর, আমার যে দায়িত্ববোধ, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে সম্পর্কে আমি সম্পূর্ণ ওয়াকিবহাল। ’

অপর এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘বিভিন্ন সময় আমার বিভিন্ন দেশে ভ্রমণের সময় আমার যে চিত্র ধারণ করা হয়েছে আমি সেনা প্রধান হিসেবে মনে করি আমি যখন অফিসিয়াল ক্যাপাসিটিতে কোথাও থাকবো তখন আমার নিরাপত্তা সেটা অফিসিয়ালি নিশ্চিত করা হয়ে থাকে। আমি যেখানেই হোস্ট কান্ট্রি করে থাকে। সেখানে আমরা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিন্তু যখন আমি কোথাও আমার ব্যক্তিগত সফরে থাকি তখন অফিসিয়াল প্রটোকল ব্যবহার করা আমি সমিচিন মনে করি না। আমি মনে করি সেটা অপচয়।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প