শিরোনাম:
●   অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস ●   ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ●   সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল ●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ●   জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী ●   ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

BBC24 News
শুক্রবার, ১৯ মার্চ ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে এসে পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে এসে পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী
১৪৪৫ বার পঠিত
শুক্রবার, ১৯ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে এসে পৌঁছেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক,ঢাকাঃ মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে আজ শুক্রবার সকালে ঢাকায় এসেছেন।মাহিন্দা রাজাপক্ষেকে বহনকারী উড়োজাহাজটি সকাল ১০টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় রওনার আগে তিনি সফরের কথা জানিয়ে টুইট করেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে মাহিন্দা রাজাপক্ষেকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। দেওয়া হয় গার্ড অব অনার।

সফরসূচি অনুযায়ী, মাহিন্দা রাজাপক্ষের আজ বেলা ১১টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার কথা। মহান মুক্তিযুদ্ধের বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। স্মৃতিসৌধে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করবেন তিনি।

আজ বেলা তিনটায় হোটেল সোনারগাঁওয়ে মাহিন্দা রাজাপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আজ বিকেল সাড়ে চারটায় জাতীয় প্যারেড স্কয়ারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি এ অনুষ্ঠানে বক্তব্য দেবেন।

আজ সন্ধ্যা সাড়ে সাতটায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের প্রধানমন্ত্রী আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন মাহিন্দা রাজাপক্ষে। অংশ নেবেন নৈশভোজে।কাল শনিবার সকাল ১০টায় মাহিন্দা রাজাপক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে যাবেন। সেখানে তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবেন। মাহিন্দা রাজাপক্ষে জাদুঘর পরিদর্শন করবেন। দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন তিনি।

আগামীকাল সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন মাহিন্দা রাজাপক্ষে। দুই প্রধানমন্ত্রীর মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হবে। পরে দুই সরকারপ্রধানের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

আগামীকাল বিকেল পাঁচটায় শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে বঙ্গভবনে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সেখানে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে ১৭ মার্চ থেকে ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা শুরু হয়েছে। ২৬ মার্চ পর্যন্ত এ অনুষ্ঠান চলবে। এ অনুষ্ঠানে যোগ দিতে প্রথম বিশ্বনেতা হিসেবে ১৭ মার্চ ঢাকায় আসেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহ। তিনি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দেশে ফিরে গেছেন। এ অনুষ্ঠানে অংশ নিতে দ্বিতীয় বিশ্বনেতা হিসেবে ঢাকায় এলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে।

---১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার প্রতিপাদ্য ‘মুজিব চিরন্তন’। তবে প্রতিদিনের অনুষ্ঠানের জন্য আলাদা প্রতিপাদ্য রয়েছে।

অনুষ্ঠানে যোগ দিতে নেপাল, ভুটান ও ভারতের রাষ্ট্র-সরকারপ্রধানেরা পৃথক সময়সূচি অনুযায়ী ঢাকায় আসবেন।

নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি দুই দিনের সফরে ২২ মার্চ ঢাকায় আসবেন। ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ২৪ ও ২৫ মার্চ ঢাকা সফর করবেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২৬ মার্চ ঢাকায় আসবেন।



আর্কাইভ

অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা