সোমবার, ২২ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | মিডিয়া ওয়াশ | শিরোনাম | সাবলিড » জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন
জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ মারা গেছেন
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ দৈনিক জনকণ্ঠের সম্পাদক, মুদ্রাকর ও প্রকাশক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন।
জনকণ্ঠের এক্সিকিউটিভ ডিরেক্টর তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার কোনো শারীরিক জটিলতা ছিল না।
আগের দিনও অফিস করেছেন।
এদিকে সোমবার বাদ যোহর সেনানিবাসের আল্লাহু মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জনকণ্ঠের সহকারী মহাব্যবস্থাপক (প্রশাসন) জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, তার বড় ছেলে এ মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। দাফনের বিষয়ে প্রথম জানাজা শেষে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
পারিবারিক সূত্র জানায়, আতিকউল্লাহ খান মাসুদকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে।
আতিকউল্লাহ খান মাসুদ গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার সম্পাদনায় ১৯৯৩ সালে দৈনিক জনকণ্ঠ প্রকাশিত হয়। একসঙ্গে দেশের বিভিন্ন জেলা পত্রিকা ছাপানোর উদ্যোগ নেন আতিকউল্লাহ খান মাসুদ। যার ফলে দ্রুতই পাঠকপ্রিয়তা লাভ করে জনকণ্ঠ। তবে পরবর্তীতে সে ব্যবস্থা আর চলমান থাকেনি।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 