বুধবার, ২৪ মার্চ ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইইউ এবং ব্রিটেনের রাষ্ট্রদূত তলব করল চীন
ইইউ এবং ব্রিটেনের রাষ্ট্রদূত তলব করল চীন
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ চীনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের রাষ্ট্রদূতদের তলব করেছে বেইজিং। চীনের পশ্চিমাঞ্চলীয় সিংকিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিবাদে এসব রাষ্ট্রদূতকে তলব করা হয়।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নিকোলাস কাপুইসের তলবের কথা নিশ্চিত করেছে।
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাং এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বলেন, ব্রসেলসকে তার মারাত্মক ভুল বুঝতে হবে এবং এই ধরনের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় তার ব্যবস্থা নিতে হবে। অন্যথায় চীনের সঙ্গে সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র হুয়া চুনইং
আলাদা একটি বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র হুয়া চুনইং বলেন, ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেইজিং নিষেধাজ্ঞা আরোপ করবে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মারাত্মকভাবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এছাড়া তারা জঘন্যভাবে মিথ্যাচার ও ভুল তথ্য প্রচার করছে।
হুয়া চুনইং বলেন, ইউরোপীয় ইউনিয়ন তার ভুল সংশোধন না করলে চীনও তাদের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 