বুধবার, ৩১ মার্চ ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের তান্ডব লীলা দেখতে আওয়ামী প্রতিনিধি দল
ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের তান্ডব লীলা দেখতে আওয়ামী প্রতিনিধি দল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও প্রতিনিধি দল।
বুধবার দুপুরে পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে ক্ষয়ক্ষতি দেখতে এসেছি। এই ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ মর্মাহত।
ঘটনাগুলোকে পূর্ব পরিকল্পিত উল্লেখ করে হানিফ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনার সঙ্গে বিএনপি, জামাতের যে সম্পৃক্ততা ছিল তা প্রমাণিত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনে বিরোধীদের উস্কে দিয়েছে বিএনপি। বিএনপি নিজেদের জনপ্রিয়তা হারিয়ে এখন জামাতের কাঁধে ভর করেছে।
পরিদর্শনকালে স্থানীয় এমপি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ আওয়ামী লীগের প্রতিনিধি দল তার সঙ্গে ছিল।
উল্লেখ্য, রোববার হেফাজত ইসলামের ডাকা হরতাল থেকে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর ও সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুর করে অগ্নিসংযোগ করে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 