শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ব্রাহ্মণবাড়িয়া ধর্মের নামে নাশকতা চলছে: আইজিপি
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ব্রাহ্মণবাড়িয়া ধর্মের নামে নাশকতা চলছে: আইজিপি
১১৪৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাহ্মণবাড়িয়া ধর্মের নামে নাশকতা চলছে: আইজিপি

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ায় ‘ধর্মের নামে নাশকতা চলছে, এর বিরুদ্ধে স্থানীয়দেরকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি হেফাজতে ইসলামের সাম্প্রতিক সহিংসতায় ব্রাহ্মণবাড়িয়ার ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান বৃহস্পতিবার পরিদর্শন করে প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ প্রধান। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলায় সরকারি স্থাপনায় হামলা, ভাংচুর, অগ্নিসংযোগসহ ব্যাপক তাণ্ডব চালায় কওমী মাদ্রাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম সমর্থকরা। গত ২৬ থেকে ২৮ মার্চ- তিনদিন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। পুলিশের মহাপরিদর্শক ব্রাহ্মণবাড়িয়ার মানুষের উদ্দেশে বলেন, “আপনাদের সাথে ১৮ কোটি মানুষ আছে, আপনাদের সাথে আইন আছে। যে রক্তের হোলিখেলা এখানে হয়েছে, তা বরদাস্ত করবেন না আপনারা। সেজন্য সকলকে সংগঠিত হতে হবে।” বেনজীর আহমেদ বলেন, “এই শহরে তিন লাখ মানুষের বসবাস। এই এলাকায় ৫৭৪টি মাদ্রাসা আপনারা তৈরি করেছেন। এখানে এক লাখ তিন হাজারের মতো শিক্ষার্থী আছে। প্রতি বছর এখানে টাকা দিচ্ছেন আপনারা। “দীনের খেদমতের জন্য আপনারা মাদ্রাসা বানিয়েছেন, আপনারাই বার বার মার খাচ্ছেন। আপনাদের সম্পদই নষ্ট হচ্ছে। ভূমি অফিস জ্বালিয়ে দিয়েছে। রেকর্ড অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছে। দুইশ-আড়াইশ বছরের রেকর্ড পুড়ে গেছে।” এতে জমি নিয়ে মামলা-মোকদ্দমা হবে, সুবিধাবাদীরা দখল করবে আর গ্রামের সাধারণ মানুষ নিপীড়ন ও বঞ্চনার শিকার হবে বলে মন্তব্য করেন তিনি। আইজিপি বলেন, “এতে কার ক্ষতি হবে? গ্রামের নীরিহ মানুষের ক্ষতি হবে। গত দুই দিনে যে ক্ষতি হয়েছে, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সদরের ভূমি অফিসে যে ক্ষতি হয়েছে, তা ৫০ বছরেও সেই রেকর্ড ব্যবস্থা ঠিক হবে কিনা আমি জানি না। “হাটহাজারিতেও রেকর্ড একত্র করে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর ফলে হাটহাজারি অঞ্চলের মানুষকে ৫০ বছরের জন্য শাস্তি ভোগ করতে হবে। কাকে আপনারা এই কালেকটভ পানিশমেন্ট দিচ্ছেন?” তিনি বলেন, “এমন কোনো বছর নেই যে, তাণ্ডব দেখেনি চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার লোক। তারা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করছে। ক্ষোভটা কোথায়?”কারও কাছে হেফাজতের তাণ্ডবের ছবি, ভিডিও বা কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে দেওয়ার আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র