শিরোনাম:
●   জেফ্রি এপস্টিন অধ্যায় ছেড়ে আমেরিকার এগিয়ে যাওয়া উচিত: ট্রাম্প ●   নবনির্বাচিত এমপিদের এবার শপথ পড়াবেন সিইসি ●   বাংলাদেশের জন্য ভারত–ম্যাচ বয়কটের সিদ্ধান্ত, পাকিস্তানের প্রধানমন্ত্রী ●   বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? ●   বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার ●   জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান ●   নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত ●   চীন-যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিগুলো চলমান প্রক্রিয়া : নিরাপত্তা উপদেষ্টা ●   নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি ●   নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

BBC24 News
রবিবার, ৪ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকা ছাড়ছে মানুষ
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ঢাকা ছাড়ছে মানুষ
১৫৩৩ বার পঠিত
রবিবার, ৪ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা ছাড়ছে মানুষ

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনে যাচ্ছে সরকার। এই সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে ঢাকা ছাড়তে শুরু করেছেন বেশিরভাগ মানুষ।

রোববার (৪ এপ্রিল) সকালে রাজধানীর সদরঘাট এলাকায় গিয়ে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। ইতোমধ্যে সকালে চাঁদপুর, ভোলা, সুরেশ্বর, নড়িয়া, মুলফৎগঞ্জ, চন্ডিপুর, নোমরহাট, গঙ্গাপুর, দুলারচর, মুন্সিগঞ্জ, মোহনপুরসহ বিভিন্ন জায়গার লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে যায়।

লঞ্চে প্রবেশের শুরুতে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার ও মাস্ক পরার জন্য বারবার সচেতন করা হলেও ভেতরে স্বাস্থ্যবিধি মানছেনা অনেকেই। ৬০ শতাংশ ভাড়া নিলেও অর্ধেক যাত্রী নেওয়ার বিধিনিষেধ মানছেনা বেশিরভাগ লঞ্চ কর্তৃপক্ষ।

তবে ঘাটে ও লঞ্চে মাইকিং করে স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা হচ্ছে। লালকুঠি ঘাট থেকে সকালে একমাত্র বরিশালের উদ্দেশে ছেড়ে যায় গ্রিনলাইন ওয়াটার ওয়েজ নামে একটি লঞ্চ।
সেখানে যাত্রীর চাপ থাকলেও স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী নিচ্ছের তারা।

চাঁদপুরগামী সুমন নামে এক যাত্রী বলেন, ‘সোমবার (৫ এপ্রিল) থেকে লকডাউন। শহরে বসে থাকার চেয়ে গ্রামে যাওয়া ভাল তাই গ্রামে ফিরছি। ’

চাঁদপুরগামী সোনারতরী লঞ্চের টিকিট বিক্রেতা হারুন বলেন, অন্যদিনের চেয়ে আজ বেশি চাপ। বেশি যাত্রী থাকলেও আমরা অর্ধেক যাত্রী নিয়েই যাচ্ছি।

গ্রিন লাইন ওয়াটার ওয়েজের টিকেট কাউন্টার জানান, যাত্রীর চাপ অন্যদিনের চেয়ে বেশি। তবে আমরা অর্ধেক যাত্রী নিয়েই চলছি।

৬০ শতাংশ ভাড়া বাড়ানোর বিষয়ে গ্রিনলাইন কর্তৃপক্ষ জানায়, আমরা আমাদের আগের ভাড়ার সঙ্গে ১০০ টাকা যোগ করেছি। আগে ৭০০ টাকা ভাড়া ছিল এখন ৮০০ টাকা করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) তথ্যমতে, রোববার (৪ এপ্রিল) সদরঘাট থেকে দূরপাল্লার ৮৫টি লঞ্চ ছেড়ে যায়। বরিশালের উদ্দেশে গতরাতে ছেড়ে যায় ৬টি লঞ্চ ও সকালেই সবগুলো ঢাকা ফিরেছে।

বরিশাল থেকে ঢাকাগামী এমভি মানামী লঞ্চ কর্তৃপক্ষ জানায়, বরিশাল থেকে ঢাকা মানুষ কম ফিরছে। আজ একদম যাত্রী কম ছিল। সোমবার থেকে লকডাউন তাই কেউ ঘর থেকে বের হচ্ছেনা।



এ পাতার আরও খবর

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী? বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’ ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’

আর্কাইভ

বাংলাদেশে ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিষয়ে বিধান কী?
বিএনপি সবদিক দিয়ে ব্যর্থ হয়ে জামায়াতের ওপর আক্রমণ করছে: গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামী এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূত
নারীর নেতৃত্ব কোরআনের পরিপন্থী: জামায়াতের মহিলা সেক্রেটারি
নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার
সচিবালয়ে নির্বাচিত সরকারের অপেক্ষায় প্রশাসন
বাংলাদেশে জানুয়ারিতে মব-গণপিটুনিতে নিহত বেড়েছে দ্বিগুণ: এমএসএফ
সাউথ আফ্রিকা থেকে ইসরায়েলের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার
ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল ‘প্রস্তুত’