শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিবিধ | শিরোনাম | সাবলিড » ফরিদপুরে লকডাউনকে কেন্দ্র করে পুলিশ-জনতার ব্যাপক সংঘর্ষ নিহত ১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিবিধ | শিরোনাম | সাবলিড » ফরিদপুরে লকডাউনকে কেন্দ্র করে পুলিশ-জনতার ব্যাপক সংঘর্ষ নিহত ১
১৩৫৪ বার পঠিত
মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফরিদপুরে লকডাউনকে কেন্দ্র করে পুলিশ-জনতার ব্যাপক সংঘর্ষ নিহত ১

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় করোনা পরিস্থিতি মোকাবেলায় লকডাউন কার্যকর করা নিয়ে পুলিশের সাথে স্থানীয় একদল ব্যক্তির সংঘর্ষে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে, সোমবার রাতে স্থানীয় একটি বাজারে উপজেলা সহকারি কমিশনারের (ভূমি) পরিদর্শনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা বলেন, রাত আটটা থেকে সাড়ে আটটার দিকে সালথা থানার এসি-ল্যান্ড ফোকরা বাজারে গিয়েছিলেন এবং সেখানে তিনি একটি মুদি দোকান বন্ধ করতে বলেন। “এটা নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে স্থানীয় লোকজন এসি ল্যান্ড এবং তার সাথে থাকা লোকজনদের ধাওয়া করে। এসি ল্যান্ড পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে গেলে স্থানীয়দের সাথে সংঘর্ষ হয়”। এ সংঘর্ষে একজন পুলিশ সদস্য আহত হন।পরে পুলিশ সদস্যরা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করার জন্য গেলে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর চড়াও হয় বলে অভিযোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার। “এক পর্যায়ে এখানকার কয়েক হাজার মানুষ সালথা থানা, উপজেলা পরিষদের অফিস ঘেরাও করে। অফিসের ইটপাটকেল ছোড়ে, উপজেলা নির্বাহী অফিসে ঢুকে ভাংচুর করে, দুইটি গাড়িতে আগুন দিয়ে দেয়, সালথা থানার পিছনের দিকে অগ্নিসংযোগ করে”। “এক পর্যায়ে সালথা থানার প্রধান ফটক ভেঙ্গে প্রবেশ করার চেষ্টা করলে পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষার্থে গুলি চালায়,” বলেন মি. পাশা। এতে জোবায়ের মোল্লা নামে স্থানীয় একজন নিহত হয় এবং রাতেই তার পরিবার তাকে দাফন করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানাচ্ছে পুলিশ।করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে সোমবার থেকে যে লকডাউন শুরু হয়েছে বাংলাদেশে শুরু থেকেই তার বিরোধীতা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। রবিবার ঢাকার একাধিক স্থানে লকডাউন বিরোধী বিক্ষোভ হয়। ঢাকার নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সাথে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও যানবাহন ভাংচুরের ঘটনা ঘটে। সোমবারও বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্যবসায়ীরা বিক্ষোভ করেছে বলে খবর আসে।তবে শেষ পর্যন্ত ফরিদপুরের সালথার এই বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনাটিতে প্রানহানীর ঘটনা ঘটলো।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প