বৃহস্পতিবার, ৮ এপ্রিল ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ডি-৮ দেশগুলোর মধ্যে বাণিজ্যিক-অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা হবে
ডি-৮ দেশগুলোর মধ্যে বাণিজ্যিক-অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করা হবে
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক বাড়িয়ে এই ফোরামকে আরও শক্তিশালী করা হবে। বৃহস্পতিবার (৮ এপ্রিল) ঢাকায় দশম ডি-৮ শীর্ষ সম্মেলন শেষে ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডি-৮ শীর্ষ সম্মেলনের আলোচনা তুলে ধরে ড. মোমেন বলেন, এবারের সম্মেলন থেকে বাংলাদেশ ডি-৮ এর চেয়ার মনোনীত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী দুই বছর এই চেয়ারের দায়িত্ব পালন করবেন। এর ফলে আমাদের দেশের ভাবমূর্তি বিশ্বে আরও উজ্জ্বল হবে। তিনি বলেন, ডি-৮ সম্মেলনে রোহিঙ্গা ইস্যু তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংকট সমাধানে তিনি সহযোগিতা প্রত্যাশা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ডি-৮ সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে চাই। একই সাথে এসব দেশের তরুণদের জন্য বিভিন্নভাবে কাজ করতে চাই। বৃহস্পতিবার বিকেলে ভার্চ্যুয়ালি আয়োজিত ডি-৮ শীর্ষ সম্মেলনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ ডি-৮ সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। ডি-৮ সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ আগামী দুই বছর এই ফোরামের চেয়ারের দায়িত্ব পালন করবে। এবারের শীর্ষ সম্মেলন থেকে বর্তমান ডি-৮ চেয়ার তুরস্ক বাংলাদেশকে ডি-৮ চেয়ারের দায়িত্ব হস্তান্তর করেছে। ডি-৮ শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল পরিবর্তনশীল বিশ্বে অংশীদারত্ব: যুবশক্তি ও প্রযুক্তির প্রস্তুতি। আন্তর্জাতিক এই ফোরামের সদস্য রাষ্ট্রগুলো হলো বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে অনুষ্ঠিত প্রথম ডি-৮ শীর্ষ সম্মেলনে যোগদান করেছিলেন। বাংলাদেশ ১৯৯৯ সালে ঢাকায় দ্বিতীয় ডি-৮ শীর্ষ সম্মেলনটি সফলভাবে আয়োজন করেছিল। এবার দশম ডি-৮ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ।




বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান 