রবিবার, ২৫ এপ্রিল ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বাংলাদেশে ১ম ডোজ টিকা দেওয়া বন্ধ: স্বাস্থ্য অধিদপ্তর
বাংলাদেশে ১ম ডোজ টিকা দেওয়া বন্ধ: স্বাস্থ্য অধিদপ্তর
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া বন্ধ থাকবে। সোমবার (২৬ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে টিকা কার্যক্রম।
রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ডা. মো. শামসুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম মে মাসের প্রথম সপ্তাহে দেশে ২১ লাখ ডোজ টিকা আসবে বলে প্রত্যাশা করছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২৪ এপ্রিল পর্যন্ত ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জনকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
গত ৮ এপ্রিল দ্বিতীয় ডোজ দেওয়া শুরুর পর এ পর্যন্ত ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন এই টিকা নিয়েছেন।
সব মিলিয়ে ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জনকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে।
সে হিসাবে স্বাস্থ্য অধিদপ্তরের হাতে এখন টিকা আছে ২২ লাখ ৪৫ হাজার ৮২৪ ডোজ।




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 