মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » করোনার টিকা নিয়ে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জরুরি বৈঠক
করোনার টিকা নিয়ে ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জরুরি বৈঠক
বিবিসি২৪নিউজ,কুটনৈতিক প্রতিবেদক ঢাকাঃ করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রাপ্যতা ও চলমান সংকট নিয়ে ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার ৬ দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালি ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নেতৃত্ব দেন। বৈঠকে অংশ নেয়া অন্যরা হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হানিফ আতমার, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাকদুম শাহ মোহাম্মদ কুরেশি, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী দীনেশ গুনাবর্ধনে ও নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদ্বীপ গাওয়ালি। চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি একদিনের সফরে ঢাকায় পা রাখার ঘণ্টাখানেকের মধ্যেই এ ঘোষণা এলো। চীনের উদ্যোগে বাংলাদেশসহ ছয় দেশের টিকার মজুত তৈরির চেষ্টার অংশ হিসেবে এ বৈঠক হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র। মন্ত্রণালয় বলছে, ভারত নিজেই এখন করোনাভাইরাসের সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে জর্জরিত। টিকার জন্য বাংলাদেশ আগাম টাকা দিলেও ভারত চালান পাঠাতে পারছে না। এমন পরিস্থিতিতে ভারতকে দ্রুত টিকা পাঠানোর অনুরোধ জানানোর পাশাপাশি বিকল্প উৎসর খোঁজেও অগ্রসর হয়েছে বাংলাদেশ। শুধু তাই নয়, করোনা দীর্ঘমেয়াদে থাকতে পারে আঁচ করে চীনের উদ্যোগে ছয় দেশের টিকার মজুত সৃষ্টির পথেও হাঁটছে বাংলাদেশ।




জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর 