শিরোনাম:
●   জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ ●   ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী ●   মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা ●   যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস ●   ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীর ●   সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত ●   চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে: এসআরবি ●   সৌদি আরব গামী শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী ●   আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা ●   ইরাকের ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ
ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ইসরায়েলে বহু মানুষের মৃত্যু
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ইসরায়েলে বহু মানুষের মৃত্যু
১০৮৪ বার পঠিত
শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে ইসরায়েলে বহু মানুষের মৃত্যু

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে বহু মানুষ হতাহত হয়েছে। ইসরায়েলের ন্যাশনাল এমারজেন্সি সার্ভিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও ঠিক কতজন মারা গেছে - সেটির হিসেব দেয়নি।

ইসরায়েলের সংবাদপত্র হারেটস্ জানিয়েছে, এই ঘটনায় ৩৮ জন নিহত হয়েছে। জরুরি সেবা কর্মীরা উদ্ধার কাজ পরিচালনা করছে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ঘটনাকে ‘বড় বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছেন।মেরন পর্বতের পাদদেশে লাগ বি’ওমের নামের এই ধর্মীয় উৎসবটি অনুষ্ঠিত হয়।

করোনাভাইরাস মহামারি শুরুর পর থেকে ইসরায়েলে এটি হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও এই উৎসব অনুষ্ঠিত হয়েছে।

জরুরি সেবা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় ৩৮ জনের অবস্থা সংকটাপন্ন। টুইটারে এক বার্তায় জরুরি সেবা বিভাগ বলছে, আহতদের উদ্ধার করার জন্য তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।প্রথম দিকে মনে হয়েছিল, উৎসবস্থলে কোন স্থাপনা ভেঙ্গে এই ঘটনা ঘটেছে। কিন্তু পরবর্তীতে জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সেখানে পদদলিত হবার ঘটনা ঘটেছে।

পুলিশের সূত্রগুলো হারেটস্ পত্রিকাকে জানিয়েছে, উৎসবে অংশগ্রহণকারী কিছু মানুষ পা পিছলে পড়ে যাবার মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। এরপর তাদের উপর আরো অনেকে এসে পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, “এই ঘটনা মুহূর্তের মধ্যে ঘটে যায়। মানুষজন একজন আরেকজনের উপর এসে পড়ে যায়। এটা ছিল একটা বিপর্যয়।”

আরেকজন ভেবেছিলেন, এটি একটি বোমা হামালার সতর্কবার্তা ছিল।

তিনি বলেন, “কেউ ভাবতে পারেনি যে এই ধরণের ঘটনা ঘটতে পারে। আনন্দ শোকে পরিণত হয়েছে।”

এর আগে কর্মকর্তা জানিয়েছেন, বিপুল মানুষের উপস্থিতির কারণে উৎসবস্থলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিধি-নিষেধ আরোপ করা সম্ভব হবে না।

প্রতি বছর অর্থোডক্স ইহুদিরা মেরন পাহাড়ের পাদদেশে লাগ বি’ওমের নামের এই ধর্মীয় উৎসবে অংশ নেয়। আগুন জ্বালানো, প্রার্থনা করা এবং নাচের মধ্যদিয়ে এই ধর্মীয় উৎসবটি পালন করে অর্থোডক্স ইহুদিরা।

টাইমস অব ইসরায়েলের খবর অনুযায়ী, এই উৎসবে অংশ নিতে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় এক লাখ মানুষ জড়ো হয়েছে। এছাড়া শুক্রবারে আরো মানুষের অংশ নেবার কথা ছিল।

করোনাভাইরাস সংক্রমণের কারণে গত বছর এই ধর্মীয় উৎসবের ক্ষেত্রে বিধি-নিষেধ ছিল। কিন্তু ইসরায়েলের সফল টিকাদান কর্মসূচীর কারণে সম্প্রতি বহু বিধি-নিষেধ তুলে নেয়া হয়েছে।



এ পাতার আরও খবর

জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত
আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
ইরাকের  ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ ইরাকের ভূখন্ডে ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: আলী ফালিহ
স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব স্বামীকে ভুলে ‘প্রেসিডেন্ট’ বলে ফেললেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব
মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষা চায় বাংলাদেশ
আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের ভারতের ‘মানক ভৌগোলিক নাম’ প্রকাশের বিরোধিতা চীনের

আর্কাইভ

জার্মানির রেল স্টেশনে অ্যালকোহল নিষিদ্ধ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্যালেসে হুথির হামলা, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন প্রধানমন্ত্রী
সংখ্যালঘুদের সুরক্ষায় বাংলাদেশ সরকার উদ্যোগী হবে: ভারত
চাকরির কথা বলে রাশিয়ায় পাঠানো ৩০ জনের ২০ জনই নিহত যুদ্ধক্ষেত্রে: এসআরবি
সৌদি আরব গামী শাহজালালে ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫৩৯৩ যাত্রী
আবারও ইরানে যৌথ হামলার প্রস্তাব নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু আলোচনা
আফগানিস্তানে বিবিসি বন্ধ করে দিল তালেবান সরকার
ড. মুহাম্মদ ইউনূস, সুস্থ ও স্বাভাবিক আছেন: সফরসঙ্গী
সাবেক বিচারকের শান্তিতে নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যে আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
সন্দেহের বশে বাংলাদেশি বলে কাউকে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট