শিরোনাম:
●   দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর ●   ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ ●   হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ●   পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার ●   আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি ●   ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ●   যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান ●   ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ●   জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

BBC24 News
মঙ্গলবার, ৪ মে ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সরকারি কোম্পানিগুলোকে নিজ খরচে চলতে বললেন- প্রধানমন্ত্রী
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » সরকারি কোম্পানিগুলোকে নিজ খরচে চলতে বললেন- প্রধানমন্ত্রী
৯৮০ বার পঠিত
মঙ্গলবার, ৪ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি কোম্পানিগুলোকে নিজ খরচে চলতে বললেন- প্রধানমন্ত্রী

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র মালিকানাধীন সব লিমিটেড কোম্পানিকে ‘নিজেদের পায়ে দাঁড়ানোর’ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) প্রস্তাবিত একটি প্রকল্পের অনুমোদন দেওয়ার সময় সরকারপ্রধানের এই নির্দেশনা আসে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী বলেন, বিটিসিএল সরকারি তহবিল থেকে ৯৫ কোটি ১২ লাখ টাকা ব্যয়ে ‘অর্থনৈতিক অঞ্চলসমূহে টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন (১ম পর্যায়)’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব করেছিল। “এসময় প্রধানমন্ত্রী জানতে চান, ‘বিটিসিএল তো একটি কোম্পানি, তারাতো নিজেরা টাকা আয় করে। তাহলে তারা নিজেরা টাকা দিয়ে প্রকল্প বাস্তবায়ন করতে পারছে না কেন? এটাতো করা উচিত।’ “তখন উপস্থিত (বিটিসিএলের) প্রতিনিধি বলেন, তারা নানা কারণে পারছেন না। তারা চেষ্টা করছেন… ইত্যাদি ইত্যাদি। সেই সুবাদে তিনি (প্রধানমন্ত্রী) বললেন যে, ‘না এটা দীর্ঘদিন আর চলবে না, সম্ভব নয়। আপনারা তাড়াতাড়ি নিজেদের পায়ে দাঁড়াবার ব্যবস্থা করেন’।” মান্নান বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন- যেসব কোম্পানি আমরা বানিয়েছি সেটা, টেলিযোগাযোগ হোক, সিভিল এভিয়েশন হোক, পানির ওপরে হোক বা সমিতির হোক; দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণ দিয়ে দিয়ে পুনর্ভরণ করে করে চালানো- এটা ব্যবসায়িক সেন্সের মধ্যে পড়ে না। কত দিন দেব আমরা?” এ বিষয়ে সরকার কোনো পথনির্দেশ দিয়েছে কিনা- এমন প্রশ্নে পরিকল্পনামন্ত্রী বলেন, “না, সরকার কোনো রোড ম্যাপ দেয়নি। আপনারা ব্যবসা করবেন। আপনাদের বুদ্ধিসুদ্ধি ইউজ করে ব্যবসা করেন। আমি আপনাকে রোড ম্যাপ দিলে আপনাদের স্বাধীনতা, স্বকীয়কতা কোথায় থাকবে?” তিনি বলেন, “আপনাকে চার্টার দেওয়া হয়েছে, কোম্পানি অ্যাক্টে আপনাকে নিবন্ধিত করা হয়েছে, কোম্পানি করা হয়েছে, পুঁজি দেওয়া হয়েছে, সবই দেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে পরিকল্পনামন্ত্রী এসময় বলেন, “তিনি বলেছেন, ‘সম্পূর্ণ স্বাধীনভাবে আয়-ব্যয় করবেন, ব্যালেন্সশিট দেখাবেন, নিজেরা চলবেন, এই হল কথা’।” ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সকল সরকারি কোম্পানিকেই নিজেদের টাকা দিয়ে চলতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, “সরকারি টাকায় তারা চলবে- এটা গ্রহণযোগ্য নয়।”



এ পাতার আরও খবর

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি আজ মহান স্বাধীনতা দিবস, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয় শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী আজ থেকে দেশে আবার গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে : প্রধানমন্ত্রী

আর্কাইভ

দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প:ওয়াল স্ট্রিট জার্নালের খবর
ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ২৫ শতাংশ
হরমুজ প্রণালি দিয়ে চলবে বাংলাদেশসহ ৫ দেশের জাহাজ: ইরান
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধ বন্ধে পাঁচ শর্ত দিল ইরান
ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ
প্রথম কর্মদিবসে সচিবালয়ে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়