শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ৭ মে ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিজ্ঞান-প্রযুক্তি | শিরোনাম | সাবলিড » পৃথিবীর দিকে অনিয়ন্ত্রিতভাবে ধেয়ে আসছে চীনা রকেট লঞ্চার
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিজ্ঞান-প্রযুক্তি | শিরোনাম | সাবলিড » পৃথিবীর দিকে অনিয়ন্ত্রিতভাবে ধেয়ে আসছে চীনা রকেট লঞ্চার
১৬৩৮ বার পঠিত
শুক্রবার, ৭ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পৃথিবীর দিকে অনিয়ন্ত্রিতভাবে ধেয়ে আসছে চীনা রকেট লঞ্চার

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ চীনের একটি রকেট লঞ্চার মহাকাশে পৃথিবী প্রদক্ষিণের সময় অনিয়ন্ত্রিতভাবে বায়ুমণ্ডলে ঢুকে পড়েছে। এই রকেটটি পৃথিবীর কোন অংশ আছড়ে পড়বে সেটা এখনও বলতে পারছেন না বিজ্ঞানীরা।

১৯৯০ সালে ইচ্ছাকৃতভাবে ১০ টন ওজনের একটি রকেট কক্ষপথে ছেড়ে দেয়া হয়েছিল, যেটা অনিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে আছড়ে পড়ে। এরপর থেকে আর কখনোই এতো ওজনের কোন বস্তু কক্ষপথে ছেড়ে দেয়া হয়নি।

তবে আগামী কয়েক দিনের মধ্যে, ২১ টন ওজনের লং মার্চ ফাইভ-বি রকেটটি পৃথিবীতে এসে পড়বে। এটি হবে পৃথিবীতে ধসে পড়া সবচেয়ে বড় রকেট লঞ্চারগুলোর একটি।

রকেটটি ৩০ মিটার বা ৯৮ ফুট লম্বা এবং প্রায় ৫ মিটার বা ১৬ ফুট চওড়া।

এপ্রিলের শেষে চীনের নতুন স্পেস স্টেশনটির একটি মডিউল কক্ষপথে বহন করতে এই রকেটটি ব্যবহার করা হয়।

এটি এখন কক্ষপথের মধ্যে দিয়ে পৃথিবীর দিকে ঘণ্টায় প্রায় ২৭,৬০০ কিলোমিটার গতিতে ধেয়ে আসছে।বিবিসির সায়েন্সের সংবাদদাতা জোনাথন আমোস বলেছেন, রকেটটি বিষুবরেখার উত্তর ও দক্ষিণে ৪১ ডিগ্রি অঞ্চলের মধ্যে আছে - উত্তরে নিউইয়র্ক, ইস্তাম্বুল এবং বেইজিং, এবং দক্ষিণে ওয়েলিংটন ও চিলির ওপর দিয়ে ছুটছে।

তিনি বলেন: “আপনি যদি এই অঞ্চলের উত্তর বা দক্ষিণে বাস করেন, তবে এই রকেট আপনার উপর ধসে পড়বে না এবং আপনি যদি সেই অঞ্চলের মধ্যে বাস করেন, বিষুবরেখা অঞ্চলের কাছাকাছি, আপনার উপর কিছু ধসে পড়ার আশঙ্কা সত্যি খুব কম - পৃথিবীর ৭০ ভাগ জুড়েই রয়েছে মহাসাগর। তাই যদি এমন জ্বলন্ত কিছু পৃথিবীতে ঢুকে পড়ে, তাহলে এটি পানিতে পড়ার সম্ভাবনাই বেশি।”

২০২০ সালের মে মাসে লং মার্চ ফাইভ-বি নামের একটি রকেট চীন থেকে উৎক্ষেপণ করা হয় - পশ্চিম আফ্রিকার আইভরি কোস্টে গ্রামগুলোয় ওই রকেটটির ধ্বংসাবশেষ পড়ে বলে জানা যায়। এরমধ্যে ১২ মিটার বা ৩৯ ফুট দীর্ঘ ধাতব পাইপও ছিল। যদিও ওই ঘটনায় কেউ আহত হননি।

বিজ্ঞানীরা ধারণা করেছেন, রকেটটি মে মাসের ১০ তারিখে অথবা এর দুই দিন আগে বা পরে পৃথিবীতে এসে পড়তে পারে।

শেষ পর্যন্ত রকেটটি ঠিক কোথায় এসে পড়বে - সেটা ধসে পড়ার এক ঘণ্টা আগেই বলা যাবে।

অস্ট্রিয়াগ্রাফ নামে একটি মানচিত্র আছে যেটি মার্কিন অর্থায়নে পরিচালিত এবং এর মাধ্যমে মহাকাশে মানুষের তৈরি সমস্ত কিছু - প্রায় ২৬ হাজার বস্তু ট্র্যাক করা যায়।

টেক্সাস বিশ্ববিদ্যালয়ের এক মহাকাশ প্রকৌশলী প্রফেসর মরিবা জাহ্ এই প্রকল্পের সাথে কাজ করেছেন। তিনি বলেন: “মহাকাশে স্মার্টফোনের মতো ছোট বস্তু থেকে শুরু করে বিশাল মহাকাশ স্টেশন সবই রয়েছে এবং সম্ভবত ৩,৫০০ সক্রিয় কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট সেখানে কাজ করছে। আর বাকি যা আছ তার সব কিছুই আবর্জনা।”
লং মার্চ ফাইভবি রকেটটি ২৯শে এপ্রিল চীনের ওয়েনচং থেকে উৎক্ষেপন করা হয়েছিল।বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মহাকাশ গবেষণা বাড়ার সাথে সাথে মহাশূন্যে ধ্বংসাবশেষের পরিমাণও বেড়ে চলছে। এই উপগ্রহগুলোর কাজের ক্ষেত্রে হুমকিস্বরূপ হতে পারে। অধ্যাপক জাহ্-এর মতে, রকেটের পুরনো টুকরোসহ মহাকাশে প্রায় ২০০ টি বড় বস্তু রয়েছে যা “টিকিং টাইম-বোম” এর মতো ভয়াবহ হতে পারে।

“যেসব উপগ্রহ আমাদের বিভিন্ন সেবা দিয়ে আসছে, যেমন: অবস্থান শনাক্ত করা, ন্যাভিগেশন, সময়, আর্থিক লেনদেন, আবহাওয়ার সতর্কবার্তা ইত্যাদি - সেই গুরুত্বপূর্ণ উপগ্রহগুলোয় যেকোনও মুহূর্তে এ জঞ্জালগুলো আঘাত হানতে পারে। এর ফলে সেগুলো নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং মহাকাশে থাকা এমন সম্পদের কোন ক্ষতি হলে মানবতার ওপর বড় ধরণের প্রভাব পড়বে।”

চীনের এই রকেট লঞ্চারটি অ্যাস্ট্রিয়াগ্রাফে পাওয়া যেতে পারে, ওই মানচিত্রে এই রকেটটি সিজেড -ফাইভবি (CZ-5B) বলা হয়।

এটি প্রতি ৯০ মিনিটে একবার পৃথিবী প্রদক্ষিণ করছে, তবে রকেটটি কোন দিক বরাবর পড়তে পারে - সেটা সঠিকভাবে ধারণা করা বেশ কঠিন।

কারণ এ সংক্রান্ত ধারণা প্রতিনিয়ত বদলায় এবং এটি গণনা করার পদ্ধতিও জটিল।তাই আপাতত, বিজ্ঞানীরা কেবল এর গতিবিধির ওপর উপর নজর রাখছেন।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী বিবিসির ছাঁটাইয়ের ঘোষণা, চাকরি হারাবেন ১০ শতাংশ কর্মী

আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী