চীনের ৫ লাখ টিকা ঢাকায় পৌঁছেছে
বিবিসি২৪নিউজ, কুটনৈতিক প্রতিবেদক, ঢাকাঃ চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। আজ বুধবার ভোরে সিনোফার্মের দেওয়া টিকা ও এডি সিরিঞ্জ বহনকারী বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট সি ১৩০ জে কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে অবতরণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা চীনের টিকা এসে পৌঁছানোর বিষয়টি জানিয়েছেন।
এর আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং আজ টিকা আসার কথা জানিয়েছিলেন।
গত সোমবার ঢাকায় ভার্চ্যুয়াল সম্মেলনে চীনের রাষ্ট্রদূত বলেন, চীনের টিকার চাহিদা অনেক দেশের আছে। তাই বাণিজ্যিকভাবে যেটা বাংলাদেশ পেতে চায়, সেই টিকা পেতে বাংলাদেশের সময় লাগবে। তা ছাড়া বাংলাদেশ এক সপ্তাহ আগে শুধু সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের অনুমতি দিয়েছে।





রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 