বুধবার, ১২ মে ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইসরায়েলি- আল-আকসা মসজিদে হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা
ইসরায়েলি- আল-আকসা মসজিদে হামলায় প্রধানমন্ত্রীর নিন্দা
বিবিসি২৪নিউজ, বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ ফিলিস্তিনের আল-আকসা মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে মঙ্গলবার (১১ মে) ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে চিঠি পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি এ ঘটনার নিন্দা প্রকাশ করেন।
বুধবার (১২ মে) প্রধানমন্ত্রী কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ইসরায়েলি হামলায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে পত্র প্রেরণ করেছেন।
এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বাড়ছেই। সবশেষ মঙ্গলবার রাতভর এবং বুধবার ভোরে গাজার বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৬ জনের নিহতের খবর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, সোমবার থেকে এ পর্যন্ত নিহত ৩৬ জনের মধ্যে ১০ জনই শিশু। মঙ্গলবার মধ্যরাতে তেল আল-হাওয়া এলাকায় একটি ভবনে বোমা হামলায় চারমাসের অন্তঃসত্ত্বা নারী ও তার চারবছর বয়সী শিশু সন্তান নিহত হয়। তার পাশেই হামলায় ভবন ধসে আরও তিন নারী নিহত হন। এখন পর্যন্ত আহত হয়েছেন প্রায় ২৫০ জন ফিলিস্তিনি।




ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইইউ’র সাত প্রতিষ্ঠানে রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন 