শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ৩০ মে ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নতুন প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়তে পিফেরজি শীর্ষ সম্মেলনে আহ্বান- শেখ হাসিনার
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » নতুন প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়তে পিফেরজি শীর্ষ সম্মেলনে আহ্বান- শেখ হাসিনার
১০৯৫ বার পঠিত
রবিবার, ৩০ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নতুন প্রজন্মের জন্য সবুজ ভবিষ্যৎ গড়তে পিফেরজি শীর্ষ সম্মেলনে আহ্বান- শেখ হাসিনার

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ নতুন প্রজন্মের জন্য আরও সবুজ একটি ভবিষ্যৎ বিনির্মাণে পিফেরজি শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া নেতাদের আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেইসঙ্গে খাদ্য-পানি-জ্বালানিসহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বিনিয়োগকারী, নীতি নির্ধারক ও সৃজনশীল উদ্যোক্তাদের আরও বেশি সম্পৃক্ত করা আহ্বান জানিয়েছেন।

রোববার বিকেলে পিফোরজির (পার্টনারিং ফর গ্রিন গ্রোথ অ্যান্ড দ্য গ্লোবাল গোলস ২০৩০) সিউল সম্মেলনে এক ভিডিও বার্তায় এ বিষয়ে তিনটি সুপারিশ তুলে ধরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

‘ইনক্লুসিভ গ্রিন রিকভারি টুওয়ার্ডস কার্বন নিউট্রালিটি’ প্রতিপাদ্যে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হচ্ছে পিফোরজির দুদিনব্যাপী এ সম্মেলন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার তিন সুপারিশের প্রথমটিতে বলেন, খাদ্য, পানি, জ্বালানি, নগর এবং চক্রাকার অর্থনীতি হল পিফোরজি এর মনোযোগের মূল পাঁচটি ক্ষেত্র। এসব ক্ষেত্রে পিফোরজিকে আরও কর্ম-ভিত্তিক পরিকল্পনা নিয়ে এগোতে হবে এবং বিনিয়োগকারী, উদ্ভাবক, নীতিনির্ধারক এবং সৃজনশীল উদ্যোক্তাদের আরও বেশি সম্পৃক্ত করতে হবে। সেই সঙ্গে এসব ক্ষেত্রে সেরা কর্মপদ্ধতিগুলোর বিনিময় আরও বাড়াতে হবে।

দ্বিতীয় সুপারিশে শেখ হাসিনা বলেন, পরিবেশবান্ধব প্রবৃদ্ধি এবং ২০৩০ সালের বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে পুরো সমাজকে নিয়ে এগোনোর পাশাপাশি পুরো বিশ্বকে নিয়ে এগোনোর মনোভাব জরুরি।

আর তৃতীয় সুপারিশে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, “পরবর্তী প্রজন্মের জন্য আরও সবুজ একটি ভবিষ্যত নির্মাণে পিফোরজি সম্মেলনে অংশ নেওয়া নেতৃবৃন্দকে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে।”

শেখ হাসিনা বলেন, চলমান কোভিড-১৯ মহামারীতে নানা প্রতিকূলতার সৃষ্টি হলেও অন্তর্ভুক্তিমূলক পরিবেবান্ধব প্রবৃদ্ধির দিকে বিশ্বকে নিয়ে যাওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে।

আর সেই লক্ষ্যে জলবায়ুর পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ স্থানীয়ভাবে অভিযোজন কার্যক্রম জোরদার করাসহ যেসব উদ্যোগ নিয়েছে, সেসব বিষয়ও সম্মেলনে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পানি বাংলাদেশের অত্যন্ত মূল্যবান সম্পদ। পানির যথাযথ ব্যবহার এবং সংরক্ষণ নিশ্চিত করতে বাংলাদেশ একশ বছর মেয়াদী ‘ডেল্টা প্ল্যান’ বাস্তবায়ন করছে।

বাংলাদেশ প্রথম স্বল্পোন্নত দেশ, যারা নিজস্ব সম্পদ দিয়ে ‘জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড’ গঠন করেছে; অভিযোজন ও প্রশমন ব্যবস্থায় প্রতি বছর ৫ মিলিয়ন ডলার খরচ করছে।

পিফোরজির সদস্য দেশ হিসেবে বাংলাদেশ স্বল্প কার্বন নিঃসরণ করে উন্নয়নের কৌশল অনুসরণ করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, সৌরশক্তির ব্যবহার বাড়ানোর যে পরিকল্পনা তার সরকার নিয়েছে, তার বাস্তবায়ন সম্ভব হলে ২০৪১ সালে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ৪০ গিগা ওয়াটে পৌঁছাবে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ২০১৭ সালে পিফোরজি নামে এই বৈশ্বিক উদ্যোগ শুরু হয়।

বাংলাদেশ ছাড়াও চিলি, কলম্বিয়া, ডেনমার্ক, ইথিওপিয়া, ইন্দোশিয়া, কেনিয়া, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও ভিয়েতনাম পিফোরজি নেটওয়ার্কের সদস্য। এছাড়া ডব্লিউআরআই, ডব্লিউএএফ, আইএফসি, জিজিজিআই এবং সি৪০ এই নেটওয়ার্কের সঙ্গে রয়েছে।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?