শনিবার, ১২ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘে ভোটাধিকার ফিরে পেল ইরান
জাতিসংঘে ভোটাধিকার ফিরে পেল ইরান
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, নিউইয়র্ক থেকেঃ জাতিসংঘ সাধারণ পরিষদে ভোটাধিকার ফিরে পেয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। এক কোটি ৬২ লাখ ডলার বার্ষিক বকেয়া চাঁদা পরিশোধ করার মাধ্যমে ইরান এই ভোটাধিকার ফিরে পেল। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (শুক্রবার) টুইটার পোস্টে জানান, বিষয়টি নিয়ে ছয় মাস কাজ করার পর গতকাল জাতিসংঘ ঘোষণা করেছে যে, তারা বকেয়া অর্থ পেয়েছে। মাজিদ তাখতে রাভাঞ্চি স্পষ্ট করে বলেন, মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞার কারণে চাঁদার টাকা পরিশোধ করতে দেরি হাওয়ায় এই জটিলতা তৈরি হয়েছিল। তিনি বলেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে শুধু জনগণের জন্য জরুরী পণ্য ও ওষুধপত্র কেনার অধিকার থেকে বঞ্চিত হয় নি বরং জাতিসংঘের বার্ষিক চাঁদাও পরিশোধ করা যায় নি। ইরানের রাষ্ট্রদূত বলেন, তার দেশের ওপর থেকে সমস্ত অমানবিক নিষেধাজ্ঞা এখন তুলে নিতে হবে। মাজিদ তাখতে রাভাঞ্চির টুইটার পোস্টের আগে জাতিসংঘের প্রেসিডেন্ট ভলকান বোযকির গতকাল জানান, বিশ্ব সংস্থা ইরানের কাছ থেকে চাঁদার টাকা হাতে পেয়েছে যার কারণে ইরানের ভোটাধিকারও পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 