রবিবার, ১৩ জুন ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সিরিয়ায় সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা
সিরিয়ায় সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় দখলদার মার্কিন সেনারা উগ্র তাকফিরি সন্ত্রাসীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। সিরিয়ার সামরিক বাহিনীর প্রসিকিউটর অফিস থেকে প্রকাশিত নতুন তথ্য-প্রমাণে এ কথা বলা হয়েছে।
প্রসিকিউটর অফিস থেকে নতুন যে ছবি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যায়- সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আল-তানফ শহরে উগ্রবাদী সন্ত্রাসীরা এবং মার্কিন সেনারা যৌথভাবে টহল দিচ্ছে। গতকাল লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল এ বিষয়ে একটি প্রতিবেদন প্রচার করেছে।
অন্য ছবিতে দেখা যায়- একজন মার্কিন সামরিক ইনস্ট্রাক্টর উগ্রবাদী সন্ত্রাসীদেরকে বুঝিয়ে দিচ্ছেন কিভাবে ৮২ মিলিমিটারের মর্টার ব্যবহার করতে হয়।
সিরিয়ার সামরিক প্রসিকিউটরের কার্যালয় থেকে প্রকাশিত তথ্য-প্রমাণে আরো বলা হয়েছে- কিছু কিছু ছবিতে সন্ত্রাসীরা ও তাদের ফিল্ড কমান্ডাররা স্বীকার করেছে যে, তারা সিরিয় এবং রাশিয়ার সেনাদের উপর সরাসরি হামলা এবং হত্যাকাণ্ডে অংশ নিয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 