রবিবার, ১৮ জুলাই ২০২১
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » টিকা সরবরাহের অবস্থা কী- জানার জন্যই ভারতে যাচ্ছি-হাইকমিশনার
টিকা সরবরাহের অবস্থা কী- জানার জন্যই ভারতে যাচ্ছি-হাইকমিশনার
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ‘ভারতে টিকার যোগান বাড়লে দ্রুত বাংলাদেশকে টিকা সরবরাহ করা সম্ভব হবে। টিকা সরবরাহের অবস্থা কী- সেটি জানার জন্যই ভারতে যাচ্ছি।
রোববার (১৮ জুলাই) সকাল সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি আরো বলেন, ‘আখাউড়া-আগরতলা রেলপথের নির্মিণ কাজ করোনা ভাইরাসের কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে।
এটি ডিসেম্বর নাগাদ শেষ হয়ে যাবে। বাংলাদেশ ও ভারতের সড়ক যোগাযোগ ব্যবস্থাও উন্নত হয়েছে।
এতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে, ভারতেরও রপ্তানি বেড়েছে। এটি সবার জন্যই ভালো। হাইকমিশনারকে চেকপোস্টে স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আক্তার ও আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 