শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » ১২-১৭ বছর বয়সীদের টিকা- ডব্লিউএইচও’র অনুমোদন
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » ১২-১৭ বছর বয়সীদের টিকা- ডব্লিউএইচও’র অনুমোদন
১০৪৭ বার পঠিত
সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

১২-১৭ বছর বয়সীদের টিকা- ডব্লিউএইচও’র অনুমোদন

---বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক, ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, টিকাদান কর্মসূচি এ মাস থেকে আরও বেগবান হবে। ১২ থেকে ১৭ বছর বয়সীদের টিকা দেওয়ার ব্যাপারে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন ।

সোমবার (০৬ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।জাহিদ মালেক বলেন, টিকা কার্যক্রম আরো জোরদার করা হবে।

চলতি সেপ্টেম্বর মাসে আরও আড়াই কোটি টিকা পাওয়া যাবে। এর মধ্যে দুই কোটি আসবে সিনোফার্ম বাকিগুলো ফাইজারের টিকা।

তিনি বলেন, ১২ বছরের বেশি বয়সী যারা আছে, তাদের টিকা দেওয়ার ব্যাপারে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। কোনো দেশেই তারা এর অনুমোদন দেয়নি।

যেসব দেশ দিচ্ছে, তারা নিজেদের মত করেই দিচ্ছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির অনুমোদনেরও প্রয়োজন আছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো- টিকা যাদের দেওয়া সম্ভব, সবাইকেই দিতে হবে। ১২ থেকে ১৭ বছরের যারা আছে, তাদেরও টিকা দেওয়া হবে। কিন্তু শর্ত আছে। ডব্লিউএইচও এর অনুমোদন আমাদের পেতে হবে। আমাদের টেকনিক্যাল কমিটির অনুমোদনও পেতে হবে। যার অপেক্ষায় আমরা আছি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১৭ হাজার বেড ছিল, এখন সেখানে ১২ থেকে ১৪ হাজার বেড সারাদেশ খালি এবং ঢাকায় ৭৫ ভাগ খালি আছে। করোনা সংক্রমণ কমে যাওয়ায় এগুলো খালি হয়েছে। বেডগুলো ক্যান্সারসহ সাধারণ রোগীদের জন্য দেওয়া হবে।

১২ থেকে ১৭ বছর বয়সীদের সংখ্যা অনেক বেশি উল্লেখ করে মন্ত্রী বলেন, আমাদের সে সংখ্যার টিকাও হাতে থাকতে হবে। কাজেই সে টিকার ব্যবস্থা আমরা করছি এবং ডব্লিউএইচও’র অনুমোদন সাপেক্ষে আমরা এ টিকাগুলো দিতে পারব। এরই মধ্যে কয়েকটি দেশে ১২ বছরের এবং তার ঊর্ধ্বে টিকা দেওয়া হচ্ছে। ২২টি দেশে অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু ডব্লিউএইচও এখনো ফর্মালি অনুমোদন দেয়নি, এটা যে-যে দেশে দিচ্ছে, তারা নিজেদের দেশে দিচ্ছে, নিজেদের মতো করে এবং নিজেদের আইন অনুযায়ী।

তিনি বলেন, আমরা ডব্লিউএইচও’র কাছে অলরেডি আবেদন করেছি, বলেছি, তারা এ বিষয়ে একটি সিদ্ধান্ত আমাদের যেন দেয়। আমরা সিদ্ধান্ত পেলে তখন কার্যক্রম করতে পারব, সে অপেক্ষায় এখন আমরা আছি।

১২ থেকে ১৭ বছর বয়সীদের কোন টিকা দেওয়া হবে- জানতে চাইলে মন্ত্রী বলেন, যে সব দেশে দেওয়া হচ্ছে, ফাইজার এবং মর্ডানার টিকাটাই দেওয়া হচ্ছে। যেসব টিকা ডব্লিউএইচও ১২ থেকে ১৭ বছর বয়সী ছেলেমেয়েদের দেওয়ার অনুমতি দেবে, আমরা সেই টিকাগুলোই দেব। গতকাল (৫ সেপ্টেম্বর) একটি মিটিং হয়েছে, যেখানে স্কুল-কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে শিক্ষকদের টিকা দিয়েছি, অনেক ছাত্রকে দেওয়া হয়েছে। মেডিক্যাল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীদের আমরা টিকা দিয়েছিলাম।



এ পাতার আরও খবর

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী