রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ১১ সেপ্টেম্বরের হামলায় জবাব চায় ভিক্টিম পরিবারগুলো
১১ সেপ্টেম্বরের হামলায় জবাব চায় ভিক্টিম পরিবারগুলো
বিবিসি২৪নিউজ, ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকেঃ নিউ ইয়র্কে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিশ্ব বাণিজ্যকেন্দ্রে কথিত সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে যেসমস্ত প্রশ্ন রয়েছে তার জবাব পেতে চায় ভিক্টিম পরিবারগুলো। এসব পরিবারের সদস্যরা বলছেন, তারা প্রকৃত সত্য জানতে চান এবং এ ঘটনার জন্য প্রকৃতপক্ষে কারা দায়ী তাও পরিষ্কার করতে হবে।
আমেরিকা যখন ২০০১ সালের ওই হামলার ২০তম বার্ষিকী পালন করার প্রস্তুতি চূড়ান্ত করেছে তখন এই দাবির মুখে পড়েছে দেশটির সরকার।
এরইমধ্যে গত ৩ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের বিচার মন্ত্রণালয় এবং অন্যান্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলোকে ১১ সেপ্টেম্বরের হামলার গোপন তথ্য প্রকাশ করার জন্য নির্দেশ দিয়েছেন। ২০০১ সালের কথিত সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার মার্কিন নাগরিক নিহত হয়েছিল।
মার্কিন প্রেসিডেন্টের এ নির্দেশের পর কতগুলো নতুন তথ্য প্রকাশ করা হবে তা পরিষ্কার নয়। জাতীয় নিরাপত্তার বিষয়ে উদ্বেগ জানিয়ে আমেরিকার প্রাইভেসি আইনের অধীনে মার্কিন গোয়েন্দারা এখনো গুরুত্বপূর্ণ তথ্য আটকে রাখতে পারে।
মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই গোপন তথ্য ও দলিলপত্র রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কী ধরনের দায়িত্ব পালন করেছে সে বিষয়েও তদন্ত দাবি করেছে ভিক্টিম পরিবারগুলো।
টেরি স্ট্রাডা নামে ভিক্টিম পরিবারের এক সদস্যা বলেন, “ভিক্টিম পরিবারগুলোকে অবশ্যই প্রকৃত সত্য জানতে হবে যে, কারা আমাদের প্রিয়জনদের হত্যার জন্য দায়ী। আমেরিকার জনগণ এ সত্য জানার অধিকার রাখে।” ১১ সেপ্টেম্বরের হামলায় টেরি স্ট্রাডার স্বামী মারা গিয়েছিলেন।




যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
নির্বাচন ঘিরে বড় পরীক্ষায় ট্রাম্প ও নেতানিয়াহু
বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
মধ্যপ্রাচ্য থেকে গোপনে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ফ্রান্সের বিক্ষোভ নিয়ে ট্রাম্পের মন্তব্য
হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন অধ্যাপক ইউনূস
মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: ওবামা
যুক্তরাষ্ট্রে বিশেষ নিরাপত্তা পাচ্ছেন ড. ইউনূস 