শিরোনাম:
●   যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ●   ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ●   তেহরানের পাশে ‘একনিষ্ঠ বন্ধু মস্কো: পুতিন ●   ৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত ●   লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে: ইরানের সর্বোচ্চ নেতা ●   ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র ●   বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে? ●   উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি ●   ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা ●   শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ঢাকা, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

BBC24 News
শনিবার, ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ধনী দেশগুলোর টিকানীতির কৌশল অনৈতিক এবং মূর্খতা’ রয়েছে : গুতেরেস
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ধনী দেশগুলোর টিকানীতির কৌশল অনৈতিক এবং মূর্খতা’ রয়েছে : গুতেরেস
৭৬৮ বার পঠিত
শনিবার, ৯ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধনী দেশগুলোর টিকানীতির কৌশল অনৈতিক এবং মূর্খতা’ রয়েছে : গুতেরেস

---বিবিসি২৪নিউজ,খান শওকত, যুক্তরাষ্ট্র থেকেঃ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ধনী দেশগুলোর করোনার টিকা ব্যবহারের কৌশলকে ‘অনৈতিক এবং মূর্খতা’ বলে উল্লেখ করেছেন।  গুতেরেস বলেন, দরিদ্র দেশগুলোকে টিকা পাওয়ার সুযোগ বন্ধ করে দেওয়ায় মহামারির বিরুদ্ধে দেশগুলোর নিজস্ব সুরক্ষা কমার ঝুঁকিতে রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে গুতেরস এসব কথা বলেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাতে এএফপির প্রতিবেদনে বলা হয়, যেসব দেশ তাদের জনসংখ্যার ৪০ শতাংশের বেশি টিকাদান করেছে, তারা কোভিড -১৯ সংকট বন্ধ করতে খুব কম কাজ করছে। যেখানে তাদের এটা নিশ্চিত করা উচিত যেসব দেশে ভাইরাসের প্রাদুর্ভাব এখনো রয়ে গেছে, সেসব দেশে টিকা পৌঁছে কি না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা চেয়েছিল, সেপ্টেম্বরের মধ্যেই যেন প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষ টিকার পূর্ণ ডোজ পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, বিশ্বের ৫৬টি দেশে এই লক্ষ্য পূরণ করা সম্ভব হয়নি। এর জন্য অবশ্য তারা দায়ী নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, প্রতি মাসে দেড় বিলিয়ন টিকার ডোজ তৈরি করা হচ্ছে। এই হিসেবে এক সপ্তাহের কম উৎপাদিত টিকা দিয়েই ১০ শতাংশের লক্ষ্যমাত্রায় পৌঁছানো সম্ভব।

সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান দুজনই উপস্থিত ছিলেন। টিকার বৈষম্য করোনা মহামারি দীর্ঘায়িত করার প্ররোচনা দিচ্ছে। তিনি বলেন, এর কারণে নতুন নতুন ধরন তৈরি হচ্ছে। যেগুলো ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে। এ সময় তিনি মহামারিতে মৃতদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, নিম্ন আয়ের দেশগুলো ১ শতাংশের অর্ধেকের কম টিকা পেয়েছে। আফ্রিকায় মাত্র ৫ শতাংশের কম লোকের টিকার পুরো ডোজ সম্পন্ন হয়েছে।



আর্কাইভ

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৪০০০ কিমি দূরের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের যুদ্ধবিমান ভূপাতিত
ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া