শনিবার, ১৬ অক্টোবর ২০২১
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ নিহত ৭
ত্রিশালে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ নিহত ৭
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ: ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৫ জন একই পরিবারের।তারা ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নের মড়লবাড়ি গ্রামের বাসিন্দা বলে নিশ্চিত করেছে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন।
নিহতরা হলেন- ফজলুল হক (৩৫), তার স্ত্রী ফাতেমা বেগম (২৮), তাদের ছেলে আব্দুল্লাহ (৬), তাদের মেয়ে আজমিনা (৯) এবং ফজলুল হকের শ্বশুর নজরুল ইসলাম (৫৫)। বাকি দু্ইজনের নাম জানা যায়নি।
এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় আরও ৪ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা মহসড়কে যান চলাচল বন্ধ ছিল।
শনিবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৩টার দিকে ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মূলত দুই বাসের প্রতিযোগিতায় ওভারটেকের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসি মাঈন উদ্দিন।




আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
পর্যটকদের নিরাপত্তা বিবেচনা সাজেকে ভ্রমণ সাময়িক বন্ধ ঘোষণা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পার্বত্য অঞ্চল ঘিরে গভীর ষড়যন্ত্র চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার 