শিরোনাম:
●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ●   ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ●   নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | খেলাধুলা | শিরোনাম | সাবলিড » ভারতকে ১০ উইকেটে হারালেন পাকিস্তান
প্রথম পাতা » আর্ন্তজাতিক | খেলাধুলা | শিরোনাম | সাবলিড » ভারতকে ১০ উইকেটে হারালেন পাকিস্তান
১২০৭ বার পঠিত
সোমবার, ২৫ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতকে ১০ উইকেটে হারালেন পাকিস্তান

---বিবিসি২৪নিউজ,স্পোর্টস ডেস্কঃ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়লো পাকিস্তান। বরং বলা ভালো ইতিহাস গড়লেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। ভারতের মত শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে তারা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হারিয়ে দিলো ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

ভারতের ছুঁড়ে দেয়া ১৫২ রানের লক্ষ্য কোনো উইকেট না হারিয়েই পার হয়ে যান পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। হাতে তখনও বাকি ছিল ১৩টি বল। ৫৫ বলে ৭৯ রানে অপরাজিত ছিলেন মোহাম্মদ রিজওয়ান এবং ৫২ বলে ৬৮ রানে অপরাজিত ছিলেন বাবর আজম।

ভারতের বিপক্ষে কত জয় আছে পাকিস্তানের! কিন্তু আজকের এই একটি জয় ইতিহাসের পাতায় লিখে রাখবে দেশটি। লিখে রাখবে ইতিহাসও। কারণ, সেই ১৯৭৫ সালে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার পর এই আসরে ভারত যেন পাকিস্তানের কাছে এক অজেয় প্রতিপক্ষের নাম।দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সে সত্যেরই প্রমাণ মিললো। ভারতের করা ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানকেও ভুগতে হতে পারে, এমন মন্তব্য অনেক বোদ্ধাই করে ফেলেছেন।

কিন্তু বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান একবারের জন্যও ম্যাচটাকে হেলে যেতে দেননি ভারতের দিকে। একবারের জন্যও আউট হওয়ার সুযোগ তৈরি করে দেননি তারা দু’জন। বরং, প্রথম থেকেই তারা ছিলেন খুব ক্লিনিক্যাল। প্রতিটি বল বিচার-বিশ্লেষণ করে শট খেলেছেন। ভালো বলগুলোকে ঠেকিয়েছেন। আলগা বল পেলেই সীমানাছাড়া করেছেন।

এভাবে ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, বরুন চক্রবর্তি কিংবা রবিন্দ্র জাদেজা- কাউকেই ছেড়ে কথা বলেননি, সমীহ দেখাননি। একই সমান্তরালে, ধীরস্থিরভাবে দলকে জয়ের লক্ষ্যে নিয়ে গেছেন বাবর এবং রিজওয়ান।

সর্বশেষ তাদের ব্যাটে এসে গেলো সেই ঐতিহাসিক জয়। যে জয়ের জন্য পাকিস্তানিরা দীর্ঘ বছরের পর বছর অপেক্ষার প্রহর গুনছিল। প্রতিটি বিশ্বকাপ আসে আর পাকিস্তানি সমর্থকরা আক্ষেপ করে বলে, আর কত? অবশেষে সেই আক্ষেপ ঘুচিয়ে দিলেন বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। হাতের মুঠোয় পেয়ে গেলেন সেই অধরা সোনার হরিণ।

৫২ বলে খেলা বাবর আজমের ব্যাটে ছিল ৬টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার। আর ৫৫ বলে ৭৯ রান করা মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ছিল ৬টি বাউন্ডারি এবং ২টি ছক্কার মার।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ৫৭ রানের ওপর ভর করে ভারত সংগ্রহ করেছিল ৭ উইকেট হারিয়ে ১৫১ রান।



এ পাতার আরও খবর

ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আর্কাইভ

মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প
পাকিস্তানে পৌঁছলেও মার্কিন প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠক করতে চান না ইরানি পররাষ্ট্রমন্ত্রী