শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
সোমবার, ২৫ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বে অস্ত্র প্রতিযোগিতার নতুন সংকেত দিচ্ছে চীন?
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » বিশ্বে অস্ত্র প্রতিযোগিতার নতুন সংকেত দিচ্ছে চীন?
৮১০ বার পঠিত
সোমবার, ২৫ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বে অস্ত্র প্রতিযোগিতার নতুন সংকেত দিচ্ছে চীন?

---বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সাম্প্রতিক একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দুশ্চিন্তায় ফেলেছে মার্কিন প্রশাসনকে। চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি সামনে আনে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস। নানা সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, পৃথিবীর কক্ষপথ থেকে ছোড়া হয়েছিল ক্ষেপণাস্ত্রটি। তবে ভূপৃষ্ঠে সেটি লক্ষ্যে আঘাত হানতে পারেনি। এমন দাবি সরাসরি নাকচ করে দেয় চীন। জানায়, তারা আদতে পুনরায় ব্যবহার করা যায়, এমন মহাকাশযানের পরীক্ষা চালিয়েছিল।

বিবিসির খবরে জানা যায়, ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নাকচ করার মধ্য দিয়ে চীন ‘বিভ্রান্তি ছড়াতে চাইছে’ বলে মনে করেন ক্যালিফোর্নিয়ার মিডলবেরি ইনস্টিটিউটের ‘ইস্ট এশিয়া নন-প্রলিফিরেশন প্রোগ্রামের’ পরিচালক জেফরি লুইস।

চীন সম্প্রতি যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালিয়েছে, সেখানে ‘অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম-এফওবি’ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তিতে রকেটের মাধ্যমে ক্ষেপণাস্ত্র পৃথিবীর কক্ষপথে পাঠানো হয়। পরে সময়মতো সেটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

এফওবি প্রযুক্তির সুবিধা হলো, পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অবস্থানের কারণে ক্ষেপণাস্ত্রটি রাডার এবং প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে চলতে পারে। যদিও এফওবি প্রযুক্তি একেবারেই নতুন নয়। গত শতকে স্নায়ুযুদ্ধ চলাকালে এই প্রযুক্তি নিয়ে কাজ করছিল সোভিয়েত ইউনিয়ন। এবার চীন সেটি নতুন করে সামনে আনল।
চীন যে এমন ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে, তা বেশ কয়েক মাস ধরে জানিয়ে আসছিলেন যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় কর্তাব্যক্তিরাও। তবে প্রশ্ন উঠেছে, কেন চীন এ ধরনের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল? এ নিয়ে জেফরি লুইস বলেন, বেইজিং আশঙ্কা করছে, আসছে দিনগুলোতে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র অত্যাধুনিক সব পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করবে। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।

সক্ষমতার পরিচয় দিতে পারমাণবিক ক্ষমতাধর প্রায় সব দেশই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্নয়নে কাজ করছে। এ ক্ষেত্রে দেশগুলোর ভিন্ন ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ফরেন ইনস্টিটিউটের গবেষণা পরিচালক অ্যারন অস্টিন। তাঁর মতে, বেইজিং ও মস্কো হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দেওয়ার জন্য। বিপরীতে হাঁটছে যুক্তরাষ্ট্র। তারা এই ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত হেনে প্রতিপক্ষের পারমাণবিক অস্ত্রের কাঠামো ভেঙে দিতে চাইছে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না