বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পরমাণু বহনকারী পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো ভারত
পরমাণু বহনকারী পাঁচ হাজার কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করলো ভারত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ভারত একটি পাঁচ হাজার কিলোমিটার পার্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ভারতের বিজ্ঞানী ও সামরিক বিশেষজ্ঞরা দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে।
ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে উত্তর ভারতের উড়িষ্যার এপিজে আবদুল কালাম উপদ্বীপ থেকে অগ্নি-৫ নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রথমে ব্যবহার না করার নীতি’ অনুসরণ করেই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তিন ধাপের সলিড ফুয়েল পরিচালিত ইঞ্জিনের এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
এর আগে আরো সাতবার ভারত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ২০১২ সালের ১৯ এপ্রিল সর্বপ্রথম ভারত অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 