শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » নারায়ণগঞ্জে নৌকার মনোনয়ন পেলেন মেয়র আইভি
নারায়ণগঞ্জে নৌকার মনোনয়ন পেলেন মেয়র আইভি
বিবিসি২৪নিউজ, নারায়ণগঞ্জ প্রতি নিধিঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ নৌকার মাঝি নির্ধারণ করেছে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে, যিনি ২০১৬ সালের ২২ ডিসেম্বর নির্বাচনে একই প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন।
২০০৩ সালে তিনি প্রথম বিলুপ্ত পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।
আর সিটি করপোরেশন গঠনের পর ২০১১ সালের ৩০ অক্টোব প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছিলেন।শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে দলীয় প্রতীক ঘোষণার খবর পেয়ে শহরে মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মেয়র পদের জন্য নারায়ণগঞ্জ থেকে আইভী ছাড়াও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলার সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদল ও মহানগরের সহসভাপতি চন্দন শীল দলের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন।
আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।এ সিটিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর।
আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর।
এর আগে ৩০ নভেম্বর নির্বাচন কমিশনের বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসির সচিব হুমায়ুন কবীর খোন্দকার।




৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদহ উদ্ধার
আইজিপির ক্রসফায়ার বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
ভরা মৌসুমে রাঙামাটির সাজেকে পর্যটন বন্ধ, প্রতিদিন ক্ষতি কোটি টাকা
সৌদি আরবে বিমানের সব ফ্লাইট স্থগিত 