সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | রাজনীতি | শিরোনাম | সাবলিড » খালেদাকে বিদেশে চিকিৎসার বিষয়ে আইনি মত দিয়েছেন আইনমন্ত্রী
খালেদাকে বিদেশে চিকিৎসার বিষয়ে আইনি মত দিয়েছেন আইনমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে আইনি মতামত দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, খালেদা জিয়ার ভাইয়ের আবেদনের বিষয়ে এই আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।
তবে আইনি মতামতে কী আছে, তা জানাননি আইনমন্ত্রী। এটি যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রধানমন্ত্রী পর্যায় পর্যন্ত যাবে, তাই এ বিষয়ে এখন কিছু বলতে চাননি আইনমন্ত্রী।আজ সোমবার নিজের দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী এসব কথা বলেন।
বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় তাঁর পরিবার। নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির শর্তে বলা হয়েছে, তিনি বিদেশ যেতে বা বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না। তবে দেশের ভেতরে যেকোনো হাসপাতালে তিনি চিকিৎসা নিতে পারবেন।
৪০১ ধারা নিয়ে আইনমন্ত্রী আগের মতামতের ওপর স্ট্যান্ড করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা স্ট্যান্ড আর সিটিংয়ের কোনো ব্যাপার না। আমি আইনের যে ব্যাখ্যা দিয়েছি সেই ব্যাখ্যার সঙ্গে কোনোখানেই আমি দেখিনি আমার জাজমেন্টে দ্বিমত আছে। আমার ব্যাখ্যাটাই আমি সঠিক বলে মনে করি।’
বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চায় তাঁর পরিবার। নির্বাহী আদেশে খালেদা জিয়ার মুক্তির শর্তে বলা হয়েছে, তিনি বিদেশ যেতে বা বিদেশে চিকিৎসা নিতে যেতে পারবেন না। তবে দেশের ভেতরে যেকোনো হাসপাতালে তিনি চিকিৎসা নিতে পারবেন।




ইরানকে নেতৃত্বশূন্য করতে চাই: যুক্তরাষ্ট্র
বাংলাদেশ-ভারত সম্পর্ক কি নতুন পথে?
উপকূলীয় অঞ্চলে ঝড়ে লন্ডভন্ড দুই শতাধিক ঘরবাড়ি
ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ নয়’: ট্রাম্পকে ইউরোপীয় নেতারা
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
ইরানি ‘শাহেদ’কে টেক্কা দিতে মার্কিন ‘লুকাস’ ড্রোন, ট্রাম্পের
ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের হামলা, বাহরাইনে বড় বিস্ফোরণ
ইরানকে গোপনে সাহায্য করছে চীন ও রাশিয়া
ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা
ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত, ৪ সেনার মৃত্যু 