সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » মালদ্বীপ থেকে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
মালদ্বীপ থেকে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ মালদ্বীপে ছয় দিনের সরকারি সফর শেষে ঢাকার পৌঁছেছেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা। বার্তা সংস্থা বাসস জানায়, সোমবার (ডিসেম্বর ২৭) স্থানীয় সময় বেলা ১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একটি বিশেষ ফ্লাইটে মালদ্বীপের ভেলেনা আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।
ঢাকার স্থানীয় সময় সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী।
এর আগে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের আমন্ত্রণে বুধবার (২২ ডিসেম্বর) ছয় দিনের সরকারি সফরে মালদ্বীপ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরকালে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে পৌঁছালে প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা, গার্ড অব অনার প্রদান ও গান স্যালুট দিয়ে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।
মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ে দুই নেতার বৈঠকের পর সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকগুলো হলো- দ্বৈত কর পরিহার চুক্তিসহ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা বিজ্ঞান (নবায়ন) সমঝোতা স্মারক এবং উভয় দেশের যুব ও ক্রীড়া উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
একই অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে মালদ্বীপকে ১৩টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ।
মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ এবং ফাস্ট লেডি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সফরকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী মালদ্বীপের প্রেসিডেন্ট ছাড়াও মালদ্বীপের ভাইস-প্রেসিডেন্ট ফয়সাল নাসিম, পিপলস মজলিসের স্পিকার (জাতীয় সংসদ) মোহাম্মদ নাশিদ এবং প্রধান বিচারপতি উজ আহমেদ মুথাসিম আদনানের সঙ্গে আলাদা বৈঠক করেন। এছাড়াও মালদ্বীপের পার্লামেন্টে ভাষণ দেন শেখ হাসিনা।
সফরকালে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংবর্ধণা অনুষ্ঠানে যোগ দেন (ভার্চু্যয়াল) প্রধানমন্ত্রী।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 