শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রিটিশ রানি কাছে ক্ষমা চাইলো- প্রধানমন্ত্রী বরিস
ব্রিটিশ রানি কাছে ক্ষমা চাইলো- প্রধানমন্ত্রী বরিস
বিবিসি২৪নিউজ, রুপা শামীমা, লন্ডন থেকেঃ বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি বিতর্ক নিয়ে উত্তপ্ত দেশটির রাজনীতি। বিষয়টি নিয়ে অবশেষে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছে বরিস জনসনের সরকার।
রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় পার্টির আয়োজন করা নিয়ে ব্যাপক সমালোচনা ও বরিসের পদত্যাগ দাবির পর এই ক্ষমা চাওয়া হলো।জনসনের কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন, গভীরভাবে দুঃখজনক যে এটা জাতীয় শোকের সময় ঘটেছে এবং বরিসের কার্যালয় বাকিংহাম প্রাসাদের কাছে ক্ষমা চেয়েছে।
আজ শুক্রবার টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের ১৬ মে বরিসের কার্যালয়ে তার স্টাফরা পার্টির আয়োজন করে। তাতে অন্তত ৩০ জন অংশ নিয়েছিলেন। পার্টি ছিল মদ ও নাচের।তাতে ছিলেন না বরিস জনসন।
তবে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে করোনার বিধিনিষেধ ভাঙার জন্য নানা প্রশ্নের মুখে পড়ছেন বরিস। এদিকে, গত বুধবার ২০২০ সালের মে মাসে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে পার্টিতে যোগদানের ব্যাপার স্বীকার করে ক্ষমা চেয়ে বরিস বলেন, আমি জনগণের ক্ষোভ বুঝতে পেরেছি।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 