শিরোনাম:
●   রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা ●   ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা ●   ১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত ●   জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা ●   আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ●   জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা ●   ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ন ১৪৩৩

BBC24 News
রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আইনের আওতায় আসবে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান
প্রথম পাতা » অর্থনীতি | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে আইনের আওতায় আসবে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান
৭০৪ বার পঠিত
রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে আইনের আওতায় আসবে সব ধরনের আর্থিক প্রতিষ্ঠান

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক ঢাকাঃ দেশে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান আমানত (সংশোধন) আইন, ২০২২–এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। জাতীয় সংসদে এটি পাস হলে ব্যাংকের মতো অন্য সব আর্থিক প্রতিষ্ঠানকেও একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে সুরক্ষা বাবদ জমা রাখতে হবে; যাতে প্রতিষ্ঠানটি সংকটে পড়লে গ্রাহকেরা সেখান থেকে একটি নির্ধারিত পরিমাণ টাকা পেতে পারেন।

আজ রোববার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ খসড়ার অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়ালি মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এত দিন ব্যাংকে টাকাপয়সা রাখায় একটি সুরক্ষা ছিল। কিন্তু বিভিন্ন লিজিং কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে যাঁরা ডিপোজিট (জমা) করতেন, তাঁদের সুরক্ষা ছিল না। এ জন্যই বিদ্যমান আইন সংশোধন করা হচ্ছে। এর ফলে ব্যাংক ছাড়াও অন্য যেসব আর্থিক প্রতিষ্ঠান আছে, তারা এটির আওতায় আসবে।

ব্যাংকের মতো তাদেরও একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকে সুরক্ষা বাবদ জমা রাখতে হবে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকে নিবন্ধিত হতে হবে। তিনি আরও বলেন, এর ফলে যদি ওই আর্থিক প্রতিষ্ঠান উঠে যায় বা অন্য কিছু হয়ে যায়, তাহলে গ্রাহকেরা বাংলাদেশ ব্যাংকে রাখা ওই ডিপোজিট থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পাবেন।

মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (সংশোধন) আইনের খসড়াও অনুমোদন দেওয়া হয়। এ ছাড়া সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ ও ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন, ফ্রান্সের মধ্যে স্বাক্ষরিত কারিগরি সহায়তা চুক্তি শীর্ষক খসড়া চুক্তির ভূতাপেক্ষ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০০৭ প্রণয়নসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।



এ পাতার আরও খবর

বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে বাংলাদেশের মাথাপিছু আয়, ভারতকে ছাড়িয়েছে
বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে রেকর্ড, সর্বোচ্চ জ্বালানি তেলের দাম
সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাইবার হামলার শঙ্কা, বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা সরকারের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকা
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য:বিশ্বব্যাংক-আইএমএফ
সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো সবুজ সংকেত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো
বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে প্রতি ব্যারেল ১০৬ ডলারে পৌঁছেছে
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী

আর্কাইভ

রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
জলবায়ু অভিযোজনে দরিদ্র দেশগুলোকে নামমাত্র ৫ কোটি ডলারের তহবিলে প্রতিশ্রুতি সহায়তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র