শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারত ও বাংলাদেশ পানি বণ্টন চুক্তির লক্ষ্যে কাজ করছে- পররাষ্ট্রসচিব
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ভারত ও বাংলাদেশ পানি বণ্টন চুক্তির লক্ষ্যে কাজ করছে- পররাষ্ট্রসচিব
৭১৯ বার পঠিত
সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত ও বাংলাদেশ পানি বণ্টন চুক্তির লক্ষ্যে কাজ করছে- পররাষ্ট্রসচিব

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকেঃ ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, গঙ্গা নদীর পর এবার অন্যান্য নদীর পানি বণ্টনে ভারত ও বাংলাদেশ চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে। আজ সোমবার ভারতের সিমলায় এনজিও ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত ১০তম ভারত-বাংলাদেশ মৈত্রী সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে আলাপকালে শ্রিংলা এ কথা বলেন।অনুষ্ঠানে শ্রিংলা বলেন, ‘ভারত এবং বাংলাদেশের মধ্যে রয়েছে ৫৪টি অভিন্ন নদী; যা আসলে দুই দেশের পারস্পরিক সম্পদ ও দায়দায়িত্বের অংশ। গঙ্গার পানি বণ্টনের ঐতিহাসিক চুক্তি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এখন আমরা নদীতে বাঁধ নির্মাণ ও লবণাক্ততা সমস্যা মোকাবেলায় যা যা করা উচিত সেগুলো রেখে চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছি।’
তিনি অবশ্য তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির প্রসঙ্গ তোলেননি বলে জানা যায়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতার ফলে এক দশকেরও বেশি সময় ধরে এ চুক্তি সই ঝুলে আছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব ভারত ও বাংলাদেশ দুই দেশেই অনুভূত হচ্ছে বলে উল্লেখ করেন শ্রিংলা। এ ছাড়া পানি সংরক্ষণ, মৎস্য, বন্যা ব্যবস্থাপনা এবং নদীদূষণ মোকাবেলায় ব্যাপক সহযোগিতার আহ্বান জানান তিনি।ভারতীয় পররাষ্ট্রসচিব ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা লালন ও সমুন্নত রাখার ওপরও গুরুত্ব দেন। এর কারণ ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‌‌‌‌উগ্রপন্থী এবং স্বাধীনতাবিরোধী শক্তি তাদের নিজেদের স্বার্থ হাসিলে আমাদের অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। শ্রিংলা বলেন, দুই দেশের জনগণের মধ্যে আন্তরিকতাপূর্ণ সম্পর্কই ভারত-বাংলাদেশ সম্পর্কের চাবিকাঠি।মানুষের সহজ ট্রানজিট নিশ্চিত করার পাশাপাশি সীমান্তে অবৈধ কর্মকাণ্ড বন্ধে তিনি সীমান্ত অবকাঠামোকে শক্তিশালী করা এবং আরো সীমান্ত হাট চালুর ওপর জোর দেন।

দ্বিপাক্ষিক বাণিজ্যের কথা উল্লেখ করে শ্রিংলা বলেন, প্রথমবারের মতো বাংলাদেশ থেকে রপ্তানির কোয়ান্টাম উল্লম্ফন হয়েছে এই বছর তা দুই বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে বলে আশা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে তিনি প্রস্তাবিত দ্বিপাক্ষিক ‘কমপ্রিহেনসিভ ইকোনমিক কোঅপারেশন’ চুক্তিটি দ্রুত সাক্ষর করার ওপর জোর দেনবাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে মন্ত্রী, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতা, ভারতের সাবেক হাইকমিশনার, কূটনীতিক, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা রয়েছেন।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরানের একটি ‘ভালো’ চুক্তিতে পৌঁছানোর সুযোগ আছে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত সন্তান জন্ম দিয়ে মার্কিন নাগরিকত্ব জন্য আসে’, ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলো ভারত
পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী
বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান
ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প ইরানে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের খবরে ক্ষোভে চিৎকার করতেন ট্রাম্প
ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী যুদ্ধ শুরু করতে প্রস্তুত: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প