বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়ার হাতে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবী ধ্বংস করতে পারে : পুতিন
রাশিয়ার হাতে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবী ধ্বংস করতে পারে : পুতিন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সেনাবাহিনীর কাছে এমন অস্ত্র রয়েছে যা পৃথিবীর আর কারো কাছে নেই। তিনি আজ (বুধবার) ‘মাতৃভূমির রক্ষক’ দিবস উপলক্ষে এক বার্তায় এ কথা বলেছেন।
প্রতি বছর ২৩ ফেব্রুয়ারি এই দিবস পালিত হয়ে আসছে।
পুতিন আরও বলেছেন, রাশিয়ার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার সব সময় চেষ্টা করে যাচ্ছে। জনগণের শান্তি ও নিরাপত্তাকে সরকার সবচেয়ে গুরুত্ব দিচ্ছে।
রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমানে রুশ সেনাবাহিনী এমন অস্ত্রে সজ্জিত যেটার অস্তিত্ব এর আগে পৃথিবীতে ছিল না এবং এ ধরণের অস্ত্র পৃথিবীর আর কোনো দেশের কাছে নেই।
রাশিয়া হাইপারসোনিক অস্ত্রসহ নতুন প্রযুক্তির যুদ্ধ সরঞ্জাম নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেন পুতিন। তারা ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন নতুন অস্ত্র তৈরির কাজ করছেন বলে উল্লেখ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। তার মতে, এসব অস্ত্র সেদেশের প্রতিরক্ষা সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে।
পুতিন বলেন, গত কয়েক বছরে রুশ বাহিনী অনেক বেশি প্রশিক্ষিত, অভিজ্ঞ ও সুশৃঙ্খল হয়ে উঠেছে। সিরিয়া যুদ্ধে রুশ বাহিনী প্রমাণ করেছে সবচেয়ে কঠিন পরিস্থিতি মোকাবেলার সক্ষমতাও তাদের রয়েছে।




রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী 