শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম খারকিভের রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছে লড়াই
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম খারকিভের রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছে লড়াই
৫৭৭ বার পঠিত
রবিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম খারকিভের রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়েছে লড়াই

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের রাস্তায় রাস্তায়ও দেশটির সেনাদের সঙ্গে রুশ সেনাদের লড়াই চলছে।

স্থানীয় সময় আজ রোববার রুশ সেনারা শহরটিতে ঢুকে পড়ার পর দুপক্ষের মধ্যে লড়াই শুরু হয়। স্থানীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এসব তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, খারকিভ শহরের রাস্তায় রুশ সেনাবাহিনীর কিছু ইউনিট অবস্থান করছে।

রুশ বাহিনীর দুটি হালকা ধরনের সাঁজোয়া যান পুড়িয়ে দেওয়ার ছবিও দেখা গেছে। তবে এসব ছবির সত্যতা যাচাই করা যায়নি বলে উল্লেখ করেছে বিবিসি।

এর আগে আজ সকালে খারকিভে ঢুকে পড়ে রুশ সেনারা। খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবোভ তখন এক বিবৃতিতে বলেন, ‘হালকা ধরনের সামরিক যান শহরের ভেতরে ঢুকে পড়েছে।’

স্থানীয় বাসিন্দাদের বাড়িতে অবস্থানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আশ্রয়কেন্দ্র ছেড়ে যাবেন না। ইউক্রেনের সশস্ত্র বাহিনী শত্রুদের তাড়াচ্ছে। সাধারণ নাগরিকদের রাস্তায় না নামার জন্য জন্য অনুরোধ করছি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওলেগের বিবৃতির কিছু সময় আগে এক ভিডিও ফুটেজে দেখা গেছে, খারকিভের রাস্তায় রুশ সামরিক যান ঘুরে বেড়াচ্ছে।

এর এক ঘণ্টা আগে খারকিভ ও দক্ষিণ-পূর্বের শহর খেরসনে নতুন বিস্ফোরণ হওয়ার খবর পাওয়া যায়। এরও কয়েক ঘণ্টা আগে খারকিভের একটি গ্যাস পাইপলাইনে রকেট হামলার খবর প্রকাশ করে বিবিসি।

এদিকে আজ সকালে ইউক্রেনের রাজধানী কিয়েভে বিমান হামলাজনিত সতর্কসংকেত বাজতে শোনা গেছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার কথাও জানিয়েছেন।

কিয়েভের স্থানীয় বাসিন্দারা নিরাপদ জায়গায় আশ্রয় নিচ্ছেন। কাল সোমবার সকাল পর্যন্ত শহরে কারফিউ জারি থাকবে।

খারকিভে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। শহরটির অবস্থান রুশ সীমান্ত থেকে ৩০ কিলোমিটার দূরে।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা