রবিবার, ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » আন্তর্জাতিক রুটে সমস্ত ফ্লাইট বাতিল করছে রাশিয়া
আন্তর্জাতিক রুটে সমস্ত ফ্লাইট বাতিল করছে রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার জাতীয় বিমান সংস্থা অ্যারোফ্লোট জানিয়েছেন, আন্তর্জাতিক সমস্ত রুটে বিমানের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে । আগামী ৮ মার্চ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। তবে রাশিয়া যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা দেয় নি সেসব দেশের বিমানের ফ্লাইট রাশিয়ায় যেতে পারবে।
এক্ষেত্রে ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত বাধার কথা বলা হয়েছে। তবে আভ্যন্তরণীয় রুটে এবং প্রতিবেশী বেলারুশে ফ্লাইট অপরিবর্তিত থাকবে। এর আগে রাশিয়ার বেসামরিক বিমান পরিবহন সংস্থা রোজাভিস্তাসিয়া আন্তর্জাতিক রুটে লিজ নেয়া বিমান চলাচল বন্ধ করার সুপারিশ করে। রাশিয়ার মোট বিমানের অর্ধেকের বেশি লিজ নেয়া বিমান।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এর প্রতিবাদে আমেরিকাসহ পশ্চিমা প্রায় সব দেশ নিজেদের আকাশসীমায় রাশিয়ার বিমান চালাচল নিষিদ্ধ ঘোষণা করে। এর ফলে রুশ বিমানের গন্তব্য মারাত্মকভাবে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যান্য রুটে চলাচলও কঠিন হয়ে পড়ে।
পাল্টা ব্যবস্থা হিসেবে ২৭টি দেশের জন্য রাশিয়াও তার আকাশসীমা নিষিদ্ধ করেছে। রাশিয়ার বিমান শিল্পের বিরুদ্ধেও আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে। এ কারণে অ্যারোফ্লোট এবং রাশিয়ার অন্যান্য বিমান সংস্থা স্বাভাবিকভাবে পরিচালনা খুবই কঠিন হয়ে পড়েছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 