রবিবার, ৬ মার্চ ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সৌদিআরব যেতে লাগবে স্বাস্থ্য বীমা
সৌদিআরব যেতে লাগবে স্বাস্থ্য বীমা
বিবিসি২৪নিউজ, রুহুল আমিন সৌদি আরব থেকেঃ সৌদি আরবে যেতে এখন থেকে আর করোনাভাইরাসের পিসিআর পরীক্ষার সনদ দেখাতে হবে না, সেখানে গিয়ে বিদেশি নাগরিকদের কোয়ারেন্টিনেও থাকতে হবে না।
সৌদি গেজেট জানিয়েছে, বিদেশি যাত্রীদের সৌদি আরবে ঢোকার জন্য এখন শুধু বাড়তি একটি স্বাস্থ্য বীমা লাগবে, যাতে করোনাভাইরাসে আক্রান্ত হলে সেই খরচ বহন করা যায়।
করোনাভাইরাসের সংক্রমণ কমে আসায় প্রায় সব ধরনের বিধিনিষেধ তুলে নিয়ে ভ্রমণ বিধির এই নতুন নিয়ম চালু করেছে সৌদি সরকার। শনিবার থেকেই কার্যকর হয়েছে এই নির্দেশনা।
খোলা জায়গায় মাস্ক পরা এবং সামজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। তবে বদ্ধ পরিসরে লোকসমাগমে মাস্ক পরার নিয়ম বহাল রেখেছে কর্তৃপক্ষ।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়েছে, অনুষ্ঠান আয়োজন বা লোকসমাগমে এখন আর কোনো বাধা নেই। মক্কার মসজিদুল হারাম এবং মদিনা মসজিদে নববীসহ দেশটির সব মসজিদ থেকেও শারীরিক দূরত্ব বজায় রাখার নিয়ম প্রত্যাহার করা হয়েছে। তবে মসজিদের ভেতরে সবাইকে মাস্ক পরতে হবে।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে মধ্য জানুয়ারিতে আফ্রিকার বেশ কয়েকটি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছিল সৌদি সরকার, তাও শিথিল করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা, নমিবিয়া, বতসোয়ানা, জিম্বাবুয়ে, লেসোথো, ইসোয়াতিনি, মোজাম্বিক, মালাউই, মরিশাস, জাম্বিয়া, মাদাগাস্কার, অ্যাঙ্গোলা, সিসিলি, কমোরোস, নাইজেরিয়া, ইথিওপিয়া ও আফগানিস্তান থেকে যাত্রীরা এখন সরাসরি ফ্লাইটে সৌদি আরবে যেতে পারবেন।




ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ 