শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া-ইউক্রেন মানবিক যুদ্ধবিরতি চাইবে- জাতিসংঘ
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » রাশিয়া-ইউক্রেন মানবিক যুদ্ধবিরতি চাইবে- জাতিসংঘ
৭৬১ বার পঠিত
মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাশিয়া-ইউক্রেন মানবিক যুদ্ধবিরতি চাইবে- জাতিসংঘ

---বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র থেকে: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সোমবার (২৮ মার্চ) বলেছেন যে, তার সহায়তাবিষয়ক প্রধান অবিলম্বে মস্কো ও কিয়েভের সঙ্গে ইউক্রেনে মানবিক যুদ্ধবিরতির সম্ভাব্য উপায় অন্বেষণ শুরু করবেন।

“তবে একটা বিষয়ে পরিষ্কার থাকতে হবে; এই মানবিক সংকটের সমাধান মানবিক নয়, এটি রাজনৈতিক”, গুতেরেস জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের বলেন। “অতএব, আমি জাতিসংঘের সনদের নীতির ভিত্তিতে একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে আন্তরিক রাজনৈতিক আলোচনার সুযোগ তৈরি করতে অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির আবেদন করছি”।

তিনি বলেন যে, সহিংসতা বন্ধ হলে মানবিক সহায়তা প্রদানের এবং বেসামরিক নাগরিকদের নিরাপদে চলাফেরা করার সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, এই দুটি জিনিস ইউক্রেনের বেশির ভাগ অংশে কয়েক সপ্তাহ ধরে সম্ভব হয়নি।

“এটি জীবন বাঁচাবে, দুর্ভোগ রোধ করবে এবং বেসামরিক নাগরিকদের রক্ষা করবে”, গুতেরেস বলেছেন।

জাতিসংঘের সহায়তাবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস ইতিমধ্যেই যোগাযোগ করেছেন এবং গুতেরেস বলেন যে, তিনি আশা করেন, তিনি যত তাড়াতাড়ি সম্ভব মস্কো ও কিয়েভে সফরে যাবেন।

এক মাসের যুদ্ধে রাশিয়া ইউক্রেনে ভয়াবহ ক্ষয়ক্ষতি ও দুর্ভোগ ডেকে এনেছে। সব এলাকায় বোমা হামলা হয়েছে, এবং বেসামরিক মানুষ নিহত, আহত ও বাস্তুচ্যুত হয়েছে। প্রধান শহরগুলোর অবরোধের কারণে লাখ–লাখ মানুষ খাদ্য ও পানীয়, বিদ্যুত, জ্বালানি এবং অন্য সমস্যার সম্মুখীন হয়েছেন।

জাতিসংঘ প্রধান মৃত্যু ও ধ্বংসযজ্ঞ সম্পর্কে বলেন, “এটি অবশ্যই থামাতে হবে”।

জাতিসংঘে রাশিয়ার মিশন একটি বিবৃতিতে বলেছে, গুতেরেস ২৩ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত মানবিক প্রচেষ্টা সম্পর্কিত মস্কোর একটি প্রস্তাবকে আমলে নেয়নি এবং সে কারণে তারা দুঃখ প্রকাশ করেছে।

১৫ কাউন্সিল সদস্যদের মধ্যে ১৩ জন ভোটদানে বিরত থাকলে ওই প্রস্তাবটি গৃহীত হতে ব্যর্থ হয়। যদিও প্রস্তাবটিতে নিরাপদে সহায়তা পৌঁছানোর জন্য কিছু বিধান রয়েছে। এতে রাশিয়া যুদ্ধ বিরতির বিষয়টি বা সংকটের কারণ হিসেবে রাশিয়ার নাম উল্লেখ করেনি। শুধুমাত্র রাশিয়া ও চীন এই পদক্ষেপকে সমর্থন করেছে।

সাহায্য বিতরণ

গুতেরেস বলেছেন, সংঘাত শুরু হওয়ার পর থেকে, প্রধানত ইউক্রেনের পূর্বাঞ্চলে জাতিসংঘ এবং স্থানীয় সহযোগীরা প্রায় নয় লাখ লোকের কাছে সহায়তা পৌঁছে দিয়েছেন।

চলমান সহিংসতার কারণে বড় আকারের ত্রাণবাহী কনভয় প্রবেশ করতে পারছে না। তবে মহাসচিব বলেছেন যে, হাজার হাজার লোককে সহায়তা করার জন্য একটি কাফেলা সোমবার অবরুদ্ধ শহর খারকিভ পর্যন্ত পৌঁছেছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, সরবরাহ ব্যবস্থা ভেঙে যাওয়ায় এবং মজুতও ফুরিয়ে যাওয়ায় ইউক্রেনে খাদ্যাভাব দেখা দিয়েছে।

পারমাণবিক উদ্বেগ

ইউক্রেনে সম্ভাব্য পারমাণবিক, রাসায়নিক বা জৈবিক যুদ্ধের ক্রমবর্ধমান উদ্বেগ সম্পর্কেও জাতিসংঘ প্রধানকে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বলেছেন যে, তিনি সোমবার সকালে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধানের সঙ্গে কথা বলেছেন এবং পরমাণু পর্যবেক্ষণ সংস্থা ইউক্রেনের অভ্যন্তরে পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আগামী দিনে বেশ কয়েকটি উদ্যোগের পরিকল্পনা করছে



এ পাতার আরও খবর

আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না