শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শনিবার, ৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে ডেপুটি স্পিকার বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে ডেপুটি স্পিকার বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব
৫৫১ বার পঠিত
শনিবার, ৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানে ডেপুটি স্পিকার বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব

---বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির আগে পাকিস্তানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার মোহাম্মদ কাসিম খান সুরির বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাব তুলেছে বিরোধী জোট।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোলা প্রস্তাবে শনিবার ভোটাভুটি হচ্ছে। তার আগের দিন শুক্রবার ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জাতীয় পরিষদে জমা দেওয়া হয় বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে খবর এসেছে।

ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব গত ৩ এপ্রিল ডেপুটি স্পিকার কাসিম সুরিই বাতিল করেছিলেন, যা সুপ্রিম কোর্টের রায়ে অবৈধ ঘোষণা করেছে।

জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের মুসলিম লিগ (নওয়াজ) নেতা মুরতজা জাবেদ আব্বাসী এই অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন।

এই প্রস্তাবে সংবিধান লঙ্ঘনের কারণে কাসিম সুরির অপসারণ চাওয়া হয়েছে।

বিরোধী জোটগুলোর অভিযোগ, কাসিম সুরি সংবিধান লঙ্ঘনের ঘটনা একের পর এক ঘটিয়ে চলছেন। ডেপুটি স্পিকার হিসেবে তিনি নিরপেক্ষভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন।

বেলুচিস্তান থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য কাসিম সুরি পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) নেতা। তিনি দলটির প্রধান ইমরান খানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এর আগে গত সপ্তাহে পাকিস্তান পার্লামেন্ট বা জাতীয় পরিষদের স্পিকার আসাদ কাইসারের বিরুদ্ধেও গত সপ্তাহে অনাস্তা প্রস্তাব এনেছিল বিরোধী জোটগুলো।

সেই প্রেক্ষাপটে গত ৩ এপ্রিল জাতীয় পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করছিলেন কাসিম সুরি। তিনি প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বাতিল করে দিলে তা সাংবিধানিক সঙ্কট তৈরি করে পাকিস্তানে।

বিষয়টিতে তখন সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করে। আদালত ডেপুটি স্পিকারের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির জন্য শনিবার দিন ঠিক করে দেয়।



এ পাতার আরও খবর

ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত চিকেনস নেকে’ ২০০০ কোটি রুপিতে ৩১ কি: মহাসড়ক বানাচ্ছে ভারত
ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না ব্রিকসে তারেক রহমান বা তাঁর প্রতিনিধি যোগ দিবে কি না, ভারত জানে না
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন কেন? তিব্বতে বন্যার ছবি ধামাচাপা দিয়েছিল চীন
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না  বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায় মমতার বিরুদ্ধে পুলিশের মামলা দায়
জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বজুড়ে সম্মিলিত প্রচেষ্টার ডাক নেপালের
‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’ ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে: বাংলাদেশের অবস্থানের দিকে নজর রাখছে ভারত’

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না