রবিবার, ১০ এপ্রিল ২০২২
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে প্রতি বছর যোগ হচ্ছে ৩৫ হাজার রোহিঙ্গা শিশু: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে প্রতি বছর যোগ হচ্ছে ৩৫ হাজার রোহিঙ্গা শিশু: স্বরাষ্ট্রমন্ত্রী
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের জন্ম নিয়ন্ত্রণে জোর দেওয়ার কথা বললেন রোববার শরণার্থীদের বিষয়ে তিনি বলেন, প্রতি বছর ৩৫ হাজার রোহিঙ্গা শিশুর জন্মের তথ্য দিয়ে এই জনগোষ্ঠীর জন্মহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশে রোহিঙ্গারা আশ্রয় নিয়েছে পাঁচ বছর হল। অর্থাৎ এই পাঁচ বছরে প্রায় দেড় লাখ রোহিঙ্গা শিশুর সংখ্যা বেড়েছে।’
তিনি আরও বলেন, ‘এতদিন একজন রোহিঙ্গা শিশু যে হারে রেশন পেত, একজন বয়স্ক রোহিঙ্গাও সে হারে রেশন পেত। তবে সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে বয়স বিবেচনা করে রেশন দেওয়া হবে।’
রোহিঙ্গারা যাতে অবৈধভাবে পাসপোর্ট না করতে পারে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মিয়ানমারে দমন-পীড়নের শিকার হয়ে ১১ লাখের বেশি মুসলমান রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোহিঙ্গা আসে ২০১৭ সালে। তাদের ফেরত নিতে মিয়ানমার বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ হলেও তারপর তা এগোয়নি।




ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 