মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | রাজনীতি | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে ফিরছে নওয়াজ
পাকিস্তানে ফিরছে নওয়াজ
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ পাকিস্তানের ফেডারেল সরকার সোমবার দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দেশে ফিরতে নতুন পাসপোর্ট দিয়েছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রমতে, নওয়াজ শরিফকে দেওয়া নতুন পাসপোর্টটি ১০ বছর মেয়াদি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই পাসপোর্টটি গত ২৩ এপ্রিল ইস্যু করা হয় এবং সেটি ‘জরুরি’ ক্যাটাগরিতে দেওয়া হয়। খবর দি এক্সপ্রেস ট্রিবিউনের।
এর আগে গত মঙ্গলবার দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেছিলেন, কূটনৈতিক পাসপোর্ট নওয়াজ শরিফের অধিকার এবং খুব শিগগিরই তা ইস্যু করা হবে।
শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেছিলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, যে ব্যক্তি তিনবারের প্রধানমন্ত্রী তাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 