বুধবার, ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আমেরিকা | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে সিডি ও ভিনাইল বিক্রির আয় ১৬৫ কোটি ডলার
যুক্তরাষ্ট্রে সিডি ও ভিনাইল বিক্রির আয় ১৬৫ কোটি ডলার
বিবিসি২৪নিউজ, মো.সুমন মিয়া (নিউইয়র্ক) যুক্তরাষ্ট্র থেকেঃ স্পটিফাই ও অ্যাপল মিউজিকের জমানায়ও যুক্তরাষ্ট্রে বেড়েছে সিডির বিক্রি। দুই দশকের মধ্যে সিডি ও ভিনাইল বিক্রি থেকে আয় ১৬৫ কোটি ডলারে দাঁড়িয়েছে | রেকর্ডিং ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন অব আমেরিকার (আরআইএএ) উপাত্তে দেখা গেছে, ২০২১ সালে প্রায় দুই দশকের মধ্যে প্রথম সিডি বিক্রি বেড়েছে। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে সিডি বিক্রি যেখানে ছিল ৩ কোটি ১৬ লাখ ইউনিট, ২০২১ সালে তা দাঁড়িয়েছে ৪ কোটি ৬৬ লাখ ইউনিট। সিডি বিক্রি থেকে ২০২০ সালে আয় যেখানে ছিল ৪৮ কোটি ৩২ লাখ ডলার, ২০২১ সালে তা দাঁড়িয়েছে ৫৮ কোটি ৪২ লাখ ডলার। খবর দ্য ভার্জ।
আরআইএএর উপাত্তের পাশাপাশি চলতি বছরের শুরুতে প্রকাশিত এমআরসি ডাটার প্রতিবেদনেও সিডি বিক্রি বৃদ্ধির তথ্য উঠে এসেছে। স্পটিফাই ও অ্যাপল মিউজিকের মতো জনপ্রিয় স্ট্রিমিং সার্ভিস থাকা সত্ত্বেও সিডি বিক্রি বৃদ্ধি পেয়েছে। দুই দশক ধরে অডিও জগতে প্রযুক্তির সর্বব্যাপী বিকাশ সত্ত্বেও সংগীতামোদীরা সিডি ও ভিনাইল ক্রয় করছেন। ২০০৪ সালের পর থেকে সিডি বিক্রি নিম্নমুখী হওয়া সত্ত্বেও গত বছর বিক্রি বেড়েছে।
অ্যাক্সিওসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, ডিজিটাল সেবার সফলতার পাশাপাশি সিডি ও ভিনাইল বিক্রি বেড়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে ভিনাইল বিক্রি হয়েছে ৩ কোটি ৯০ লাখ ইউনিট। গত বছর সিডি ও ভিনাইল বিক্রি থেকে আয় ১৬৫ কোটি ডলারে দাঁড়িয়েছে




জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প 