শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বুধবার, ২৭ এপ্রিল ২০২২
প্রথম পাতা » জেলার খবর »
প্রথম পাতা » জেলার খবর »
৭৪৪ বার পঠিত
বুধবার, ২৭ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

---বিবিসি২৪নিউজ,দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিনিধি,ময়মনসিংহে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে বেশকিছু  ইটভাটা। জেলার ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এম.কে.বি-২ ইটখোলার গ্যাস ও আগুনের তাপে প্রায় ৫০ একর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। ভুক্তভোগী এলাকার কৃষকদের দাবি চার পাঁচদিন আগে ইটভাটার মালিক পক্ষ ইট পোড়ানোর সর্বশেষ আগুন টুকু উপর দিয়ে না ছেড়ে রাতের আঁধারে নিচ দিয়েই ছেড়েছে। ফলে এই খোলার পশ্চিম দিকে আগুনের তাপে ও গ্যাসে প্রায় ৫০ একর জমির বোরোধান নষ্ট হয়ে গেছে।

এদিকে কৃষকরা নিজেদের স্বপ্নের ফসল ইটভাটার গ্যাস ও আগুনের তাপে নষ্ট হয়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় অভিযোগ করছে, যেন এর কোন প্রতীকার মিলে তাদের জন্য। ইতোমধ্যে অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন ও কৃষি অফিসার মাঠে গিয়ে পরিদর্শন করেছেন বলে জানা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়- ইটভাটার পশ্চিমে প্রায় ৩০ একর বোরোধানের জমিতে ইটখোলার গ্যাস ও আগুনের তাপের প্রভাবে নষ্ট হয়ে গেছে। ভিন্ন কালার ধারণ করেছে ধান গাছে, কোথাও কালো আবার কোথাও সাদা দেখাচ্ছে ।

একজন কৃষক বলেন, আমি ঋণ করে ফসল করে ছিলাম, আমার একমাত্র শেষ অবলম্বনটুকুও নষ্ট করে দিয়েছে, আমি সরকারের কাছে এর বিচার চাই। নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক বলেন কি লাভ হবে বলে, ফসলি জমির উপর একটি ইটখোলা কিভাবে অনুমোদন পায়, যার একশত গজের ভিতরে রয়েছে একটি মাদ্রাসা, একহাজার গজের মাঝে রয়েছে একটি মাধ্যমিক বিদ্যালয়, উপজেলার সবচেয়ে বেশী ছাত্র-ছাত্রী যে প্রতিষ্ঠানে, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা, তিনটি মসজিদ, একটি মন্দির, একটি বাজার। এর বায়ুদূষণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে এম.কে.বি-২ ইটভাটার মালিক মোঃ ছাফিল উদ্দিন বলেন আমি নারায়নগঞ্জ আছি।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প