শিরোনাম:
●   রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান ●   জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির ●   বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন : প্রধানমন্ত্রী ●   ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ●   প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন ●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যেই কিয়েভে রকেট হামলা
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যেই কিয়েভে রকেট হামলা
৯০৬ বার পঠিত
শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যেই কিয়েভে রকেট হামলা

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফরের সময় ইউক্রেনের রাজধানী কিয়েভ রকেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর সফরকালে মি. গুতেরেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে কিংবা যুদ্ধ অবসানে ব্যর্থ হয়েছে।

এটাকে খুবই হতাশা ও অসন্তুষ্টির কারণ উল্লেখ করে তিনি বলেন যে এটা পরিষ্কার যে নিজের ক্ষমতাকে ব্যবহার করে নিরাপত্তা পরিষদ যুদ্ধ প্রতিরোধ বা অবসান করতে পারেনি।

পনের সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মূলত বৈশ্বিক নিরাপত্তা ও শান্তিরক্ষায় কাজ করে।গুতেরেস- জেলেনস্কি সংবাদ সম্মেলন

অ্যান্তনিও গুতেরেস বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে যৌথ সংবাদ সম্মেলন করেন।

এতে মি. জেলেনস্কি বলেন, ইউক্রেনে রাশিয়া যে যুদ্ধাপরাধ করেছে, সেটা দেখার সুযোগ মি. গুতেরেসের হয়েছে।

তবে জাতিসংঘ মহাসচিবের এ সফরের সময় কিয়েভের সেন্ট্রাল শেভচেঙ্কো এলাকায় দুটি বিস্ফোরণ হয়েছে।

শহরটির উত্তর পশ্চিমে একটি এলাকায় মি. গুতেরেস যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি ভবনের সামনে দাড়িয়ে সংবাদকর্মীদের ব্রিফিং করেন।

এ সময় তিনি মারিউপোলের হাজার হাজার মানুষকে রক্ষার জন্য আকুল আবেদন জানান।৩৩ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব বাইডেনের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা দিতে ৩৩ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব দিয়েছেন দেশটির কংগ্রেসে।

বৃহস্পতিবার দেয়া ভাষণে এ প্রস্তাবনায় বিশ বিলিয়ন ডলার সামরিক, সাড়ে আট বিলিয়ন ডলার অর্থনৈতিক এবং তিন বিলিয়ন ডলার মানবিক সহায়তার কথা বলা হয়েছে।

মি. বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়া যত ট্যাংক মোতায়েন করেছে তার প্রতিটির জন্যই অ্যান্টি-ট্যাংক সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

তবে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়ানোর বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ইউক্রেন নিজেই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে এবং যুক্তরাষ্ট্র সেখানে তাদের সহায়তা করছে।ইউক্রেনে ব্রিটিশ নাগরিকের মৃত্যু
যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইউক্রেনে একজন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন এবং আরও একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিবিসিকে একটি সূত্র জানিয়েছে যে নিহত ব্যক্তির নাম স্কট সিবলে এবং তিনি ইউক্রেনের বাহিনীর হয়ে যুদ্ধ করছিলেন বলে মনে করা হচ্ছে।

তবে ফরেন অফিস কারও পরিচয় প্রকাশ করেনি।

যদিও একজন মূখপাত্র জানিয়েছেন যে তারা উভয় পরিবারের সাথে যোগাযোগ রাখছেন।



এ পাতার আরও খবর

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান রোহিঙ্গাদের ফেরত পাঠাতে আন্তর্জাতিক জোরালো ও কার্যকর সমর্থন চান তারেক রহমান
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্কাইভ

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা