রবিবার, ৮ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ভারতের কাছে তেল বিক্রি বাড়িয়েছে রাশিয়া
ভারতের কাছে তেল বিক্রি বাড়িয়েছে রাশিয়া
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোজনেফত জানিয়েছে, তারা ভারতের কাছে অপরিশোধিত তেলের বিশাল একটি চালান বিক্রি করেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কোর বিরুদ্ধে আমেরিকাসহ পশ্চিমা ও তাদের মিত্র দেশগুলো নজিরবিহীনভাবে নিষেধাজ্ঞা দেয়ার পরও ভারত রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রেখেছে এবং তা বাড়িয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি রাশিয়ার উরাল ক্রুড থেকে সাত লাখ টন তেলের একটি বিশাল চালান কিনেছে ভারতের রাষ্ট্রীয় তেল কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বা আইওসি। তেলের এই আমদানি-রপ্তানির সঙ্গে জড়িত দুই ব্যবসায়ী রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। বার্তা সংস্থাটি বলছে, ১৫ থেকে ৩১ মে পর্যন্ত বাল্টিক বন্দর থেকে এই তেল বোঝাই করার জন্য রাশিয়া সাতটি জাহাজ বরাদ্দ করেছে।
ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর মস্কো তার বাণিজ্য এশিয়ামুখী করার চেষ্টা করছে এবং ভারত উরাল ক্রুড থেকে তেল কেনা বাড়িয়েছে।
গত ডিসেম্বর মাসে উরাল ক্রুড এবং আইওসি একটি চুক্তি সই করে যার আওতায় উরাল অয়েল ইউনিট চলতি বছরের শেষ নাগাদ পর্যন্ত ভারতে ২০ লাখ টন তেল রপ্তানি করবে। ওই চুক্তির আওতায় ভারত কৃষ্ণ সাগরের বন্দর থেকে কয়েকটি উরাল কার্গো কিনেছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 