রবিবার, ৮ মে ২০২২
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » এইচএসসি পরীক্ষা এবার ২ ঘণ্টায়, নম্বর ৪৫ থেকে ৫৫
এইচএসসি পরীক্ষা এবার ২ ঘণ্টায়, নম্বর ৪৫ থেকে ৫৫
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক,ঢাকা: এবার চলতি বছরের এইচএসসি পরীক্ষার সময় ও নম্বর বিভাজন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো। এবার পরীক্ষা হবে ২ ঘণ্টা। পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে বিষয়ভেদে ৪৫ থেকে ৫৫ নম্বরে হবে এ পরীক্ষা। আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামের সইয়ে রোববার এই সময় ও নম্বর বিভাজন প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।
পরীক্ষার জন্য নির্ধারিত দুই ঘণ্টার মধ্যে রচনামূলক (সিকিউ) অংশের সময় ১ ঘণ্টা ৪০ মিনিট এবং নৈর্ব্যক্তিক (এমসিকিউ) অংশের জন্য সময় ২০ মিনিট। স্বাভাবিক সময়ে ১০০ নম্বরের বিষয়গুলোর পরীক্ষা হতো ৩ ঘণ্টা। কিন্তু এবার করোনার সংক্রমণ পরিস্থিতির কারণে পুনর্বিন্যাস করা পাঠ্যসূচিতে কম নম্বরে ও কম সময়ে পরীক্ষা হচ্ছে।
অবশ্য এস এম আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, কম নম্বরে পরীক্ষা হলেও তা ১০০ নম্বরে রূপান্তর করে শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর নির্ধারণ করা হবে।এ বছরের এইচএসসি পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ২২ আগস্ট।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 