১৬০০টন গমসহ সাগরে ডুবলো জাহাজ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতি নিধিঃ প্রায় ৬ কোটি ৬৪ লাখ টাকার গমসহ বঙ্গোপসাগরে ডুবে গেছে লাইটার জাহাজ ‘এমভি তামিম’।
বুধবার (১৮ মে) বিকেল ৩টার দিকে জাহাজটি রামগতি পাইলট বিচের নিচে তিল্লার চর এলাকায় ডুবে যায়।
আগের দিন মঙ্গলবার সকালে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ ‘এমভি প্রোফেল গ্রেস’ থেকে প্রায় ১ হাজার ৬০০ টন গম বোঝাই করে ঢাকার নাবিল অটো ফ্লাওয়ার মিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি। দুর্ঘটনার পর জাহাজটির ১২ জন নাবিককে অপর একটি জাহাজ উদ্ধার করেছে।
এমভি তামিম জাহাজটি ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) সিরিয়ালে পরিচালনা করছিল সমতা শিপিং অ্যান্ড লজিস্টিকস। সমতার কর্মকর্তা জামাল হোসেন বাংলানিউজকে জানান, চলার পথে পানির নিচে অদৃশ্য বস্তুর সঙ্গে লেগে জাহাজের সামনের হেজ ফেটে যায়।
এ সময় হেজে পানি ঢুকে যায়। পরে মাঝের ও সামনের হেজেও পানি ঢুকে জাহাজটি ডুবে যায়।
নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।





জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া সমালোচনা নিউইয়র্কের মেয়র মামদানির
ট্রাম্প-সি বৈঠকে যে-সব অর্জন হয়েছে
প্রধানমন্ত্রীকে জাতিসংঘের মহাসচিবের অভিনন্দন
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 