শনিবার, ২১ মে ২০২২
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » শ্রীলঙ্কায় শিক্ষা প্রতিষ্টান বন্ধ; জ্বালানি ঘাটতির কারণে সব কার্যক্রম সীমিত
শ্রীলঙ্কায় শিক্ষা প্রতিষ্টান বন্ধ; জ্বালানি ঘাটতির কারণে সব কার্যক্রম সীমিত
বিবিসি২৪নিউজ,এশিয়া ডেস্কঃ শুক্রবার শ্রীলঙ্কার কর্তৃপক্ষ দেশটিতে স্কুল বন্ধ করে দিয়েছে । কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটে রয়েছে দেশটি। সেখানে জ্বালানির তীব্র ঘাটতি আরও অনেকদিন স্থায়ী হবে বলে আশঙ্কা করা হচ্ছে ।এ অবস্থা মোকাবিলায় মরিয়া পদক্ষেপ হিসেবে দেশটির কর্তৃপক্ষ সরকারি কর্মকর্তাদের কাজে আসতে নিষেধ করেছে।
শ্রীলঙ্কা এখন প্রায় পেট্রোলবিহীন অবস্থায় রয়েছে এবং অন্যান্য জ্বালানিরও তীব্র ঘাটতির সম্মুখীন হয়েছে।দেশটির অর্থনৈতিক দুর্দশার ফলে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে; সরকার ব্যাপক প্রতিবাদের সম্মুখীন হয়েছে।
শ্রীলঙ্কার ২০২৬ সালের মধ্যে ২৫০০ কোটি ডলারের ঋণ পরিশোধ করতে হবে। যার মধ্যে এ বছর ৭০০ কোটি ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করার কথা ছিল যা শ্রীলঙ্কা ইতোমধ্যে স্থগিত করেছে। দেশটির মোট বৈদেশিক ঋণ ৫,১০০ কোটি ডলার। দেশটির অর্থ মন্ত্রক বলেছে, দেশে বর্তমানে ব্যবহারযোগ্য বৈদেশিক রিজার্ভ রয়েছে মাত্র ২ কোটি ৫০ লক্ষ ডলার।
সোমবার শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে বলেছেন, দেশে প্রয়োজনীয় পণ্য সরবরাহের জন্য জরুরিভাবে ৭,৫০০ কোটি ডলার প্রয়োজন কিন্তু দেশটির কোষাগারে ১০০ কোটি ডলার খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়েছে।
গত সপ্তাহে বিক্ষোভকারীদের ওপর রাজাপাকসের সমর্থকদের হামলার কারণে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে ফলে ১জন আইনপ্রণেতাসহ ৯জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি আহত হন। সংসদ সদস্য ও তাদের সমর্থকদের বাড়িঘর পুড়িয়ে দেয়া হয়।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা 